১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৫৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

চৌহালীতে নবাগত ইউএনও’র সাংবাদিকদের সাথে  মতবিনিময় সভা

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১২, ২০২৫ ৬:৪২ পূর্বাহ্ণ

 চৌহালী ( সিরাজগঞ্জ) প্রতিনিধি ।
সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এইচ. এম. খোদাদাদ হোসেন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সহকারি কমিশনার ভূমি মোঃ হাসিবুর রহমানের সঞ্চালনা এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মোঃ হেকমত আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম জাহিদ তালুকদার, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
সভায় নবাগত ইউএনও চৌহালী উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লক্ষ্যে সকলের—বিশেষ করে সাংবাদিকদের—সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “মানুষের কল্যাণে কাজ করতে এসেছি। যাতে করে এখান থেকে অন্যত্র চলে যাওয়ার পরও এলাকাবাসী আমাকে মনে রাখেন।”
তিনি আরও বলেন,“আমি চৌহালীকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে চাই। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে চাই। আর তাই সমাজের দর্পণ সাংবাদিকদের সার্বিক সহযোগিতা আমার একান্ত প্রয়োজন।”
মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক বিষয় তুলে ধরে নবাগত ইউএনও’র সাথে আলোচনা করেন। পুরো সভাজুড়ে ছিল সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ও উন্নয়নচিন্তার প্রাণবন্ত আলোচনা।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’ মানুষ বুঝতে পারছে না: ফখরুল

সিংগাইর উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ

কাল ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির

চাঁদাবাজি ও দুর্নীতি রুখতে এমপির সাথে শপথ নিলেন হাজারো মানুষ

খালেদাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে সরকার, আশা ফখরুলের- ৭১বার্তা

জ্বর-গলা ব্যথা হলে করণীয় কী ? জেনে নিন-৭১ বার্তা

শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয় বাংলাদেশের: বিজয় দিবসে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং

শাজাহানপুরের ভূমি অফিস ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর