২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:৫৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

রায়গঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবসে দোয়া ও আলোচনা সভা হয়েছে

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৫, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ণ

রায়গঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, রায়গঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী মজিবর রহমান, সাবেক উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম, রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, শিক্ষক প্রতিনিধি হাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ফয়সাল বিশ্বাস, ইশরাত জাহান এশা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। স্বাধীনতার প্রাক্কালে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্রের অংশ হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করে। শহিদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপ¯ি’ত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

না ফেরার দেশে চলে গেলেন রংপুরের পত্রিকা এজেন্ট কিসমত আলী- ৭১বার্তা

বেরোবিতে ৪ দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন- ৭১বার্তা

সুযোগ পেলেই স্ব-মূর্তিতে আবির্ভূত হবে জামায়াত, বললে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী- ৭১বার্তা

ফুলবাড়িতে ৪৯ বোতল ইস্কাফ সহ দুই মাদক কারবারি আটক- ৭১বার্তা

অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে : মির্জা ফখরুল

এক পিস ডিম এখন ১৫ টাকা- ৭১বার্তা

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক: লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত- ৭১বার্তা

চাটমোহরে খ্রিস্টীয় পল্লীতে বড়দিন উদযাপন

পীরগঞ্জের বহু হোটেল-রেস্তোরাঁ এখন স্বাস্থ্যঝুঁকির কারখানা: জরুরি ভোক্তা অধিকারের সাঁড়াশি অভিযানের দাবি

হামলাকারি আত্মগোপন, সদস্যপদ বাতিল, থানায় মামলা, রংপুরে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে স্বর্ণ কারিগড় – ৭১বার্তা