১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:৫০ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে নওগাঁয় ১৪ জন গ্রেফতার

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৭, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ

কাজী নূরনবী নাইস, নওগাঁ প্রতিনিধি:
পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে নওগাঁ জেলায় পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট ফেইজ–২ পূর্ণমাত্রায় কার্যক্রম শুরু হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে নওগাঁ জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় ১৬ ও ১৭ ডিসেম্বর এই অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন উপজেলায় একযোগে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা ভঙ্গ, জনমনে অশান্তি সৃষ্টি এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ধামইরহাট থানার হযরতপুর গ্রামের মোঃ বেনজির আহমেদ,নওগাঁ সদর থানার নিন্দইল গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম, আত্রাই থানার কাসিয়াবাড়ী গ্রামের মোকলেসুর রহমান, বদলগাছী থানার কাশিমালা (নামাপাড়া) গ্রামের মোঃ মিন্টু হোসেন ওরফে সকি, নওগাঁ সদর থানার নিন্দইন গ্রামের মোঃ জাহাঙ্গীর আলম একই থানার ভীমপুর বালু খোলা গ্রামের মোঃ সিরাজ উদ্দিন, মহাদেবপুর থানার চকগোড়া পূর্বপাড়া গ্রামের মোঃ জালাল উদ্দিন,কর্ণপুর জোয়াদ্দারপাড়া গ্রামের শ্রী পূর্ণচন্দ্র শাহা,ধামইরহাট থানার জাহানপুর উত্তর গ্রামের মোঃ হেলাল হোসেন, পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পালশা ইওরপাড়া এলাকার সাবিনা বেগম, রাণীনগর থানার চরকানাই বাঁধপাড়া গ্রামের মোঃ সখিমুদ্দীন সখা, মহাদেবপুর থানার দক্ষিণওড়া গ্রামের মোঃ মামুনুর রশিদ,ধামইরহাট থানার পূর্ব চকপ্রসাদ গ্রামের মোঃ রফিকুল ইসলাম এবং একই থানার উত্তর চকষদু কাশিয়াডাঙ্গা গ্রামের মোঃ আল আমিন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নওগাঁ সদর থানার মোঃ জাহাঙ্গীর আলম একই ব্যক্তি হলেও তার বিরুদ্ধে দুটি পৃথক মামলা থাকায় তাকে দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান ,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

আগামী নির্বাচনকে ঘিরে ক্ষমতাশীন নেতাদের মুখ শুকেছে, বললেন ফকরুল- ৭১বার্তা

বাইক দুর্ঘটনা: বান্ধবীসহ ছাত্রলীগ নেতার মৃত্যু – ৭১বার্তা

রংপুরে যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার- ৭১বার্তা

বগুড়ার গাবতলীতে অসহায় বৃদ্ধাকে হুইল চেয়ার প্রদান করলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী

পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন বা রদবদল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৮ম বর্ষপূর্তি পালিত হলো দাসিয়ারছড়ায় ছিটমহল বিনিময়ের

জীবন সংগ্রামে হার না মানা স্বামী হারা লাইলী বেগম – তিন শিশু সন্তান কে নিয়ে জীবন যুদ্ধে দিন পার করছেন

জবাড়ীতে জমির আইল বিরোধে কৃষক হত্যা মামলা, গ্রেপ্তার দুই 

রংপুরে ৬৭৮ পরিবার পাচ্ছে আশ্রয়ণের ঘর

ইউজিসির নবনিযুক্ত সদস্য প্রফেসর হাসিনা খানকে বেরোবি উপাচার্যের অভিনন্দন- ৭১বার্তা