২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:০৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন 

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৮, ২০২৫ ২:৩৯ পূর্বাহ্ণ

 কাজী নূরনবী নাইস, জেলা প্রতিনিধি নওগাঁ:
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর  সাড়ে বারোটার দিকে  নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মাহাম্মদ সাইফুল ইসলামের পক্ষে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের কাছ থেকে আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নওগাঁ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুন্নবী সাজা ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন।
এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, জেলা ড্যাবের সভাপতি ডা.ইস্কেন্দার, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, জেলা যুবদলের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি মো:দেওয়ান ফারুক, জেলা  যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমীন মুক্তার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল, জেলা জাসাসের সভাপতি তৌফিকুর রহমান বাবু, শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, এপিপি সাব্বির আহম্মেদ, নওগাঁ পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, নওগাঁ পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পিন্টু এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম।
নওগাঁ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু বলেন, নওগাঁ-৫ আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কে উপহার দেওয়ার লক্ষ্যে দলীয় নেতাকর্মীরা সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

বিরামপুরে হাদির সুস্থ্যতা কামনায় দোয়া

সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত

এবার ভোটের নামে আর খেলতে দেওয়া হবে না: ফখরুল- ৭১ বার্তা

আসন্ন নির্বাচনে পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

রংপুরে অনিদ্রিষ্টকাল জীবন বীমার ব্যবসা বন্ধ

*আইন শৃঙ্খলা রক্ষার্থে অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা করছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)

বেরোবিতে ৪ দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন- ৭১বার্তা

ঘুষ গ্রহণের দায়ে মার্কিন সিনেটর বব মেনেনডেজকে অভিযুক্ত – ৭১বার্তা

স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে প্রকাশ্যে গুলি

পিছিয়ে গেল বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা