২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:১৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

নড়াইলে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও ফুল দিয়ে শুভেচ্ছা

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৮, ২০২৫ ৩:২৩ পূর্বাহ্ণ

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করলেন এসপি আল মামুন শিকদার।  পুলিশ লাইনস্ ড্রিল শেডে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও প্রীতিভোজ অনুষ্ঠানের আয়োজন করেন নড়াইল জেলা পুলিশ সুপার  মোহাম্মদ আল মামুন শিকদার।
মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নড়াইল সদর থানাধীন ৬ জন, নড়াইলের লোহাগড়া থানাধীন ১২ জন, নড়াইলেরকালিয়া থানাধীন ৬ জন এবং নড়াইলের নড়াগাতী থানাধীন ১৬ জনসহ মোট ৪০ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। এরপর পুলিশ বীর মুক্তিযোদ্ধাগণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে তাদের বীরত্বগাঁথা অনেক স্মৃতি তুলে ধরেন। মুক্তিযুদ্ধে তাদের ত্যাগ তিতিক্ষা, কারো সন্তান হারানোর বেদনা, কারো সহকর্মী শহীদ হওয়ার ঘটনার বিবরণ দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। পরিশেষে পুলিশ সুপার বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুলিশ সুপার সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); নড়াইলসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জ সততা ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে নবনির্বাচিত পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তারকে সংবর্ধনা প্রদান 

চৌহালী থানা পরিদর্শনে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু

বগুড়ার গাবতলীতে বজ্রপাত প্রতিরোধ যন্ত্র স্থাপন করলেন ছাত্রদল নেতা পলাশ

অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগ থাকবে না : আইন মন্ত্রী

যাকাত ব্যবস্থাপনা কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লিবিয়ায় ট্রলারডুবিতে নিখোঁজের ঘটনায় মানবপাচারকারীর ৩ দালাল গ্রেফতার

সিরাজগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

আরিচা ঘাটে ঘন কুয়াশার কারণে মালবাহী ট্রাকের দীর্ঘসারি

শোকে স্তব্ধ দেশ

বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা, ২৭ লাখ টাকা লুট, প্রশাসন নীরব