২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১২:৫৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

পীরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস পালন : “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যে আলোচনা সভা ও র‍্যালি

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৯, ২০২৫ ২:২০ পূর্বাহ্ণ

তারিকুল ইসলাম তারিক, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে উপজেলা প্রশাসন, পীরগঞ্জ টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস–২০২৫ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন। সভায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ টিটিসির অধ্যক্ষ মোঃ জিয়া উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসলেম উদ্দিন শাহ, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উপজেলা কর্মকর্তা ওমর ফারুক এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রবাস বন্ধু ফোরামের (প্রত্যাশা- ২ ) সভাপতি ও বজ্রকথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সুলতান আহমেদ সোনা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কাওসার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন বলেন, বিদেশে নিরাপদ ও সম্মানজনক কর্মসংস্থানের জন্য শিক্ষা ও দক্ষতার কোনো বিকল্প নেই। দক্ষতা অর্জনের মাধ্যমে বৈধভাবে বিদেশ গেলে আয় যেমন বাড়ে, তেমনি প্রতারণার ঝুঁকিও কমে। তিনি আরও বলেন, বিদেশ যাত্রার আগে সরকারি অভিবাসন সংক্রান্ত সকল তথ্য ও প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। এতে করে প্রবাসীরা বিদেশে সরকারি সুযোগ-সুবিধা ও সুরক্ষা নিশ্চিত করতে পারবেন।
অন্যান্য বক্তারা কারিগরি শিক্ষা, দক্ষতা, অভিবাসন সচেতনতা, বৈধ উপায়ে বিদেশ গমন, দালাল চক্র থেকে দূরে থাকার কৌশল এবং দক্ষতা উন্নয়নের গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে শেখ কামালের জন্মদিন পালিত

বহুল আলোচিত কামারখন্দে রেস্টুরেন্টে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

নয়াদিল্লি পৌঁছেছেন শেখ হাসিনা- ৭১বার্তা

কালাইয়ে বাল্যবিবাহ যৌতুক প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

তাড়াশে খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল

গল্পঃ পথে হলো দেখা।। ৭১বার্তা

যাকাত ব্যবস্থাপনা কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন 

সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

হাতিয়ায় এমপি হান্নান মাসউদের গাড়িবহরে হামলা, আহত ১০