১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:৪৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

হাঁড় কাপানো শীতে কাপছে উত্তরের জনপদ জয়পুরহাট জনজীবন নাকাল

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২২, ২০২৫ ৬:১০ পূর্বাহ্ণ

সামসুল আলম- স্টাফ রিপোর্টারঃ
বিগত কয়েক দিনের উত্তর- পশ্চম বাতাশে স্থবির হয়ে পড়েছে জয়পুরহাটের জনজীবন। গত বৃহস্পতিবার বিকেল থেকে হাড়কাপানো শীত জেলার সর্বত্র জেঁকে বসেছে। ঘন কুয়াশার সাথে বৃদ্ধি পেয়েছে শীতের প্রকোপ। মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। জীবিকার প্রয়োজনে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ।
বৃহস্পতিবার বিকেল থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। এতে বস্তিবাসী ও ছিন্নমূল মানুষরা চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে পড়েছেন চরম বিপাকে।
নওগাঁর বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান রোববার ভোর ৬ টায় জয়পুরহাটসহ পার্শ্ববর্তী নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস সকাল ৯ টা তাপমাত্রা অপরিবর্তিত থাকে। শনিবারের তুলনায় তাপমাত্রা আজ কম, কুয়াশাও বেশী। হালকা বৃষ্টির মত পড়ছে কুয়াশা। সদর উপজেলার হিচমি বাজারের পথচারী বলেন, শীত যেমন-তেমন আজ ঘন কুয়াশার মধ্যে বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়েছে। বৃষ্টি হলে যেমন শরীর ভিজে যায় তেমনই হচ্ছে। এ অবস্থায় তেমন কেউ বাড়ির বাহির না হলেও আমার মত লোকজনদের জীবিকার তাগিদে বের হতেই হবে। রাস্তায় কোনো লোকজন নেই। তারপরও বের হয়েছি।
জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কে বাস চালক ছাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে এখন পর্যন্ত ঘনকুয়াশা। সড়কে দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে বাস চালাতে হচ্ছে। যাত্রী নেই বললেই চলে। এ অবস্থা চলতে থাকলে হয়তো বাস চলাচল বন্ধ রাখতে হবে।
এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গত কয়েকদিনে হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে। এছাড়া সর্দি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অনেক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল বলেন, বৈরী আবহাওয়ার কারণে শিশু ও বৃদ্ধরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। শীতের কারনে শিশু ও বয়স্কদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেন তিনি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রংপুর বিভাগে শিল্পায়নের সম্ভাবনা ও সমস্যা শীর্ষক মত বিনিময় সভা – ৭১বার্তা

সিরাজগঞ্জে ৬টি ইটভাটার মালিককে ১১লাখ টাকা জরিমানা

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

মানুষের ভালবাসায় ফুলে ফুলে সিক্ত হলেন ধানের শীষের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু

মধ্যপ্রাচ্যে আরও তীব্র হচ্ছে যুদ্ধ বিপর্যয়ের মুখে বৈশ্বিক অর্থনীতি ও মানবতা

জোড়া বাঘ রোমিও- জুলিয়েট রংপুর চিড়িয়াখানায়, দেখতে দর্শকদের ভির- ৭১বার্তা

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিম রেজা

ঝিনাইদহ কালীগঞ্জে ছাত্রকে শাসন করায় শিক্ষককে হাতুড়িপেটা

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্মেলন

মানিকগঞ্জে মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল মাহফিল