২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় ভোর ৫:৫১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বেলকুচিতে শেরনগর গ্রামবাসীর উদ্যোগে অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৩, ২০২৫ ৭:৪৯ অপরাহ্ণ

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

দেশ মাতৃকার এবং বিশ্ব জননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার শেরনগর (পূর্বপাড়া) গ্রামবাসীর উদ্যোগে শ্রীশ্রী মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রীশ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন সুষ্ঠ ও সুন্দর পরিবেশে শুক্রবার (১৯ ডিসেম্বর) থেকে দেশবরেণ্য কীর্তনিয়াদের নিয়ে শুভ অধিবাস কীর্তনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়।

শনিবার এবং রবিবার মহানাম ও সোমবার অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ এসে মহানামযজ্ঞ শ্রবণ ও প্রসাদ গ্রহণ করেন। অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজক কমিটির সভাপতি শ্রী বীরেন হালদার বলেন, ৪ দিন ব্যাপী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে নাম সুধা পরিবেশনায় ৬টি কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করেন ও লীলা কীর্তনে দেশবরেণ্য ৩টি কীর্তনীয়া দল কীর্তন পরিবেশন করেন। এরমধ্যে লীলা কীর্তনে ছিলেন ঢাকার স্বপন কৃষ্ণ দাস, বগুড়ার সুবর্ণা রাণী সরকার, চাপাইনবাবগঞ্জের পঞ্চানন পান্ডে।

এবার এ অনুষ্ঠানে জেলাসহ আশপাশের জেলার প্রায় চার হাজার ভক্তের আগমন ঘটে। অষ্টকালীন লীলা কীর্তনের রাস কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালার সমাপ্তি হয়। অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে জগজ্জীবের কল্যাণ ও বিশ্ব মানবতার মঙ্গল কামনা করা হয়। জাগতিক, জীবনবোধ-মহানামের প্রেম সুধায় সঞ্জীবিত হতে এতে অংশ নেয় অগণিত ভক্ত বৃন্দ। এছাড়া বিভিন্ন রাজনীতি, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক নেতৃবৃন্দও অংশগ্রহন করে।

অষ্টকালীন লীলা কীর্তনের আয়োজক কমিটির সাধারণ সম্পাদক রগুনাথ হালদার বলেন, আমরা খুব আনন্দ মুখর ভাবে অনুষ্ঠানটি করতেছি। আমাদের এই অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ সহযোগিতা ও উৎসব মুখর ভাবে অনুষ্ঠানটি পরিচালনা করতে সহযোগিতা করছেন। দেশ মাতৃকার এবং বিশ্ব জননীর সকল জীবের শান্তি ও মঙ্গল কামনায় আমাদের এই কীর্তনের আয়োজন।

অষ্টকালীন লীলা কীর্তন আয়োজক কমিটির সহ-সভাপতি শ্রী অতুল হালদার বলেন, এখানে দেশ বরেণ্য কীর্তনীয়া দল আশায় বেলকুচি ও জেলার আশপাশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্তরা এসেছে। এখানে অনেক সুষ্ঠ, সুন্দর ও আনন্দ মুখর পরিবেশে কীর্তন অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

‘প্রিয়তমা’ সিনেমাটি কয়েকবার দেখেছি: অপু বিশ্বাস-৭১বার্তা

ইউজিসির নবনিযুক্ত সদস্য প্রফেসর হাসিনা খানকে বেরোবি উপাচার্যের অভিনন্দন- ৭১বার্তা

নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে যুবদলের লড়াকু সৈনিকদের নিয়ে বিএনপি তা মোকাবিলা করবে -সিরাজগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাইদুর রহমান বাচ্চু

প্রধানমন্ত্রী আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন-৭১ বার্তা

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

প্রধানমন্ত্রী কে বরণ করতে প্রস্তুত রংপুরবাসী, সর্বত্রে উৎসবের আমেজ

নওগাঁয় বাস মোটরসাইকেল সংঘর্ষে ঘটনা স্হলে দুই জনের মর্মান্তিক মৃত্যু 

ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানাল বাংলাদেশ

লিবিয়ায় সংঘাত আর বিভাজনের অবহেলা কেড়ে নিল হাজারো প্রাণ- ৭১বার্তা

তীব্র শীতে আখের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছে সিরাজগঞ্জের যমুনা পাড়ের চাষিরা