২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:১৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান ভূঁইয়া বরখাস্ত- ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
সেপ্টেম্বর ৮, ২০২৩ ৪:৫০ অপরাহ্ণ

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বক্তব্য দেওয়ার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে তার সংসদীয় এলাকা আখাউড়া-কসবায় দলীয় কর্মসূচিতে অংশ নিতে এসে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি-সংক্রান্ত বক্তব্য দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তাকে বরখাস্ত করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়া গত সোমবার বলেন, ‘নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি করা হচ্ছে। উনার বিচার স্থগিতে ১৭৬ বিশ্বনেতার বিবৃতির সঙ্গে আমি একমত। আমি মনে করি তার সম্মানহানি এবং বিচারিক হয়রানি করা হচ্ছে।’

রাষ্ট্রপক্ষের এই ডেপুটি অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘বিশ্বনেতাদের বিবৃতির প্রতিবাদ জানিয়ে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে একটি বিবৃতি দেয়ার কথা রয়েছে। নোটিশ দেওয়া হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিসের সবাইকে সেই বিবৃতিতে স্বাক্ষর করার জন্য। আমি সিদ্ধান্ত নিয়েছি, এই বিবৃতিতে আমি স্বাক্ষর করব না।’ খবর- আমাদের সময় ডটকম। সম্পাদনায়- শেখ মোস্তারি জান্নাত।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিএনপির সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মহান বিজয় দিবসে আফরোজা খানম রিতার আহ্বান

সলঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকর প্রস্তুতি সভা

যাকাত ব্যবস্থাপনা কার্যকর করার নির্দেশ প্রধানমন্ত্রীর

লিবিয়ায় বন্যা ট্রাজেডি: ৬ বাংলাদেশির মৃত্যু, অনেকে নিখোঁজ- ৭১বার্তা

সিরাজগঞ্জে প্রাণিসম্পদের ব্যর্থ প্রকল্পে তিন কোটি টাকার সরঞ্জাম ঝুঁকিতে

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই

হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে নিশ্চয়তা দিল ইরান

জগন্নাথপুর শান্তিগঞ্জ সুনামগঞ্জ ৩ আসনে ৮ দলীয় জোটের প্রার্থী শাহিনুর পাশা না ইয়াসিন খান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক তোড়জোড়

অপসাংবাদিকতা প্রতিরোধে মানিকগঞ্জে প্রশিক্ষণ কর্মশালা