২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৫৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

অসুস্থ ছে‌লে‌কে বাঁচা‌তে হতভাগ্য মায়ের আকুতি

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৩, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

পিত্তথলিতে পাথরে আক্রান্ত ছেলেকে বাঁচাতে সমা‌জের হৃদয় ও বিত্তবান‌দের কা‌ছে আকু‌তি জানি‌য়ে‌ছেন এক হতভাগা মা। দুই থেকে আড়াই লাখ টাকার জন্য পিত্তথলিতে পাথর অপারেশন করতে পারছেনা। নি‌জের চো‌খের সাম‌নে অপারেশনের অভা‌বে ধুঁক‌তে ধুঁক‌তে মৃত্যুর প‌থে ধা‌বিত হওয়া ছে‌লেকে বাঁচা‌তে বিত্তবান‌দের সহ‌যো‌গিতা চান তি‌নি।

জানা গে‌ছে, সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চালা দক্ষিনপাড়া গ্রামের বাসিন্দা মৃত নিত্য হাওলাদারের ছেলে চিত্ত রঞ্জন হাওলাদার (৪৮) দীর্ঘ দুই মাস ধরে পিত্তথলিতে পাথর ও খাবার নালিতে পাথর আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জালরে জীবন অতিবাহিত করছে। অবস্থা অবনতি হলে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এনায়েতপুরস্থ খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। টাকার অভাবে বিভিন্ন ধরনের শারী‌রিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার করার ব্যয় পরিবার বহন করতে হিমশিম খাচ্ছে।

পরিবারের পক্ষ থেকে জানান, দুই মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এর পর বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুদিন চিকিৎসাধীন ছিল। চি‌কিৎস‌কের পরাম‌র্শে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ছিলো। চিকিৎসক বলেছে চিত্ত রঞ্জনের পিত্তথলিতে পাথর হয়েছে। তার অবস্থার উন্নতি না হওয়ায় চিকিৎসকরা তার পরিবারকে পিত্তথলির অপারেশন (অস্ত্রোপচার) এর জন্য পরামর্শ দেন। কিন্তু অর্থের অভাবে অপারেশন করা হচ্ছে না। এখন অবস্থার অবনতি হওয়ায় খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চি‌কিৎসা‌বিহীন রয়েছে। বিবাহিত জীবনে তার তিনটি কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে।

চিত্ত রঞ্জন হাওলাদারে মা জানান, দুই-আড়াই লাখ টাকার জন্য আমার ছেলে প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। মা হয়ে ছেলের এই কষ্ট আমি সহ্য করি কীভাবে? ছেলেকে বাঁচাতে মায়ের আকুল আবেদন, সমাজের বিত্তবানদের কাছে, আপনারা আমার ছেলেকে বাচাঁন। হয়ত আপনাদের সহ‌যো‌গিতা পেলে সৃষ্টিকর্তার দয়ায় আমার ছেলে নতুন জীবন ফিরে পেতে পারে।

চিত্ত রঞ্জন হাওলাদারের স্ত্রী জানান, আমার স্বামী দুই মাস ধরে অসুস্থ। আমার স্বামী দিন মজুরের কাজ করত। স্বামী দুই মাস ধরে অসুস্থ থাকায় সন্তানদের ও শ্বাশুড়িকে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছি। আপনেরা আমার স্বামীকে বাঁচাতে এগিয়ে আসুন। আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমার স্বামীকে বাঁচানো যাবে।

যোগাযোগ ও সাহায্য পাঠানোর ঠিকানা: চিত্ত রঞ্জন হাওলাদারের স্ত্রী, 01728535769 (বিকাশ/নগদ)।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

যমুনার দুর্গম চরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

ক্ষমতায় গেলে চাঁদাবাজদের শিকড় উপড়ে ফেলা হবে : সিরাজগঞ্জে ডা. শফিকুর রহমান

সিরাজগঞ্জ চেম্বারে নব-নির্বাচিত প্রেসিডেন্ট বাচ্চু’কে জেলা তায়কোয়ানডো এসোসিয়েশন পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

আনোয়ারায় আস্থার আলো ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল

আনোয়ারায় আস্থার আলো ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশের ১১তম প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

উন্নয়নের ধারাকে আরও বহুদূর নিয়ে যেতে হবে, বললেন আইজিপি- ৭১বার্তা

ফুলকপি চাষে ব্যস্ত এখন মিঠাপুকুর ও ফুলবাড়ির চাষিরা- ৭১বার্তা

তাড়াশে ‘ওপেন সিক্রেট’ অবৈধ পুকুর খনন

গ্রাহকের সাড়ে ৩ কোটি টাকা নিয়ে উধাও এনজিও – ৭১বার্তা