২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:১৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ঝুঁকিপূর্ণ ঘিওর কুস্তা বন্দর ব্রিজ : প্রতিদিন পারাপার হচ্ছে হাজার হাজার মানুষ

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৬, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ


স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ:

মানিকগঞ্জ ঘিওর উপজেলায় ঘিওর হাট সংলগ্ন  কুস্তা বন্দর ও কুস্তা গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ইছামতি  নদীর উপরে অবস্থিত ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি।
প্রতিবছরই বর্ষা এলে প্রবল  স্রোতে ভেঙ্গে পড়ে বাঁশের সাঁকো। স্থানীয় বাসিন্দারা বলেন, ইউনিয়ন পরিষদ ও এলাকাবাসীর সহায়তায় প্রতিবছর মেরামত করা হয়
এই বাসের সাঁকোটি।
২৬ শে ডিসেম্বর ২০২৫ ইং শুক্রবার মানিকগঞ্জ জেলার  ঘিওর উপজেলায় কুস্তা গ্রামে গিয়ে স্বচক্ষে দেখা যায় ইছামতি নদীর উপর  ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ।
প্রায়ই  ছোট-বড়  দুর্ঘটনায়  স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র ছাত্রী সহ  বৃদ্ধ বয়সের মানুষ দুর্ঘটনার শিকার হন।
মানিকগঞ্জ জেলার অন্যতম ঘিওর উপজেলার বৃহত্তর  ঘিওর হাট সংলগ্ন এই ব্রিজটি । প্রায় এক যুগেরও বেশি বর্ষায় প্রবল স্রোতে ভেঙ্গে পড়ে ব্রিজটির অর্ধেক অংশ। বাকি অংশটুকু কোন রকম বাশ খুঁটি জোড়া তালি দিয়ে  চলাচল করছে, কুস্তা গ্রাম সহ নারচি,পারমাস্তুল, চমস্তল, বিনোদপুর খলশি,জিয়ানপুরসহ কয়েকটি ইউনিয়নের জনসাধারণ। কুস্তা গ্রামের মোঃমাসুম মিয়া বয়স (৫০) বলেন আমরা প্রায় প্রতিদিনই দেখি এখানে  দুর্ঘটনা ঘটছে,বিশেষ করে শুকনা মৌসুমে। তিনি আরো বলেন কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে এর একটা স্থায়ী সমাধান হোক।
এলাকাবাসীরা বলেন এই ব্রিজ  আমাদের প্রাণের দাবী। অনেকেই প্রতিশ্রুতি  দেয় ব্রিজ করে দেবে। কিন্তু আমরা এই আশ্বাসের সমাধান পাইনা ।আমরা এর একটা স্থায়ী বাস্তবায়ন চাই। স্থানীয় প্রশাসনের কাছে আহ্বান জানাই এখানে একটি পাকা  ব্রিজ নির্মাণ করে নিরাপদে চলাচলের ব্যবস্থা করে দিলে আমরা দুর্ঘটনা থেকে রক্ষা পাব।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

উত্তরায় আবাসিক ভবনে আগুনে দুই পরিবারের ৬ জনের মৃত্যু

সিরাজগঞ্জে ৬টি ইটভাটার মালিককে ১১লাখ টাকা জরিমানা

বেলকুচিতে প্রশাসনের ব্যাতিক্রমি নিরাপত্তা ব্যবস্থা বাঁশকল পদ্ধতিতে কমছে চুরি ডাকাতি

আজ জাতীয় শোক দিবস: প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানালেন বঙ্গবন্ধুর সমাধিতে- ৭১বার্তা

জাতির উদ্দেশে ভাষণে জামায়াতের আমির : জনগণের চাওয়ার আলোকে নিরাপত্তা-সুশাসন ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই

নওগাঁয় গোয়েন্দা পুলিশের তিনদফা অভিযানে আট মাদক ব্যবসায়ী আটক

চিলাহাটিতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কার্পেট উপহার

ঝিনাইদহ কালীগঞ্জে মানবাধিকার দিবস পালিত

কালাইয়ে বাল্যবিবাহ যৌতুক প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

সমাবেশের অনুমতি পেয়েই উজ্জীবিত বিএনপি