২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:২৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

শাহজাদপুর ড্রেজার থেকে বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৩, ২০২৫ ৮:৫৭ অপরাহ্ণ

মেহেদী হাসান শাহজাদপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার থেকে হাফিজুল  (৩০) নামে এক বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে  জালালপুর ইউনিয়নের পাড়া মোহনপুর এলাকায় যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধের পাশে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম একই ইউনিয়নের বাঐখোলা গ্রামের মৃত কমল মুন্সীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন। শ্রমিকদের ভাষ্যমতে, রোববার রাতে ড্রেজারের নৌকায় ঘুমিয়ে পড়েন হাফিজুল। পরদিন সকালে তার নিথর দেহ দেখতে পেয়ে সহকর্মীরা হতবিহ্বল হয়ে পড়েন এবং দ্রুত পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজ উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
হঠাৎ এ মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও নানা প্রশ্ন, স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

২০২৩ সাল: ৪ মাসে ৯ রাস্ট্র প্রধান গ্রেপ্তার – ৭১বার্তা

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক: লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত- ৭১বার্তা

পাওটানার জিগাবাড়িতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা – ৭১বার্তা

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে জেলা ছাত্রদলের দোয়া মাহফিল

বাক্যবাণে উত্তপ্ত রাজনীতি, পাল্টেছে সুর – ৭১বার্তা

শ্রদ্ধা ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়া

অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান

নড়াইলের লোহাগড়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন এসপি

মানিকগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী পালন

সিরাজগঞ্জ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর নবনির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চুকে সেন্ট্রাল হাসপাতালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা