২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

জবাড়ীতে জমির আইল বিরোধে কৃষক হত্যা মামলা, গ্রেপ্তার দুই 

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৫, ২০২৫ ৪:২৫ পূর্বাহ্ণ

রেবা খাতুন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় জমির আইল নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে কৃষক হাবিব শেখ (৪২) হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
নিহত হাবিব শেখ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার লিয়াকত শেখের ছেলে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিহতের স্ত্রী রুমানা খাতুন বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর পুলিশ অভিযান চালিয়ে নবাবপুর ইউনিয়নের বনগ্রাম এলাকার জামাল উদ্দিন শেখের ছেলে রাহাত শেখ (২২) এবং মঞ্জু শেখের ছেলে মো. শরিফ শেখ (৩৬) কে গ্রেপ্তার করে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলে শরিফুল শেখ ও জামাল উদ্দিন শেখের পরিবারের মধ্যে জমির আইল নিয়ে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫), টোকন শেখ (৩২) এবং আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ (৬০), রাকিব শেখ (২৭) আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সংঘর্ষের সময় কৃষক হাবিব শেখ গুরুতর আহত হন। পরে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব তালুকদার জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে চারজন আহত হয়েছেন এবং একজন কৃষক নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা রুজুর পর দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার গাবতলীর স্বেচ্ছাসেবক দলের দোয়া

নওগাঁয় জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে করণীয় উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা

কালিগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মেহেদী হাসানের শখের কুমড়ার গাছ কর্তন, থানায় মামলা

বগুড়ার গাবতলীতে অসহায় বৃদ্ধাকে হুইল চেয়ার প্রদান করলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী

বগুড়ার গাবতলীতে বজ্রপাত প্রতিরোধ যন্ত্র স্থাপন করলেন ছাত্রদল নেতা পলাশ

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক: লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত- ৭১বার্তা

রায়গঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিজয় ৭১ স্মরণে দেশাত্মবোধক গান স্বরলিপি সংগীত নিকেতনের উদ্যোগে- জন্ম ভূমি

অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান

স্কুল ব্যাগে ১৫ কেজি গাঁজা- ৭১বার্তা