১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৫৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস জালিয়াতির অভিযোগে ১৮ জন গ্রেফতার

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ১০, ২০২৬ ৪:৫২ পূর্বাহ্ণ

কাজী নূরনবী নাইস, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ/২০২৫ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে ৮ জন নওগাঁ সদর মডেল থানা থেকে, ১ জন মহাদেবপুর থানা থেকে এবং ৯ জনকে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আটক করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৪টি বাটন ফোনসহ মোট ১১টি মোবাইল এবং নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
নওগাঁ জেলার বিভিন্ন কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালীন সময়ে প্রতারণার তথ্য পেয়ে জেলা গোয়েন্দা শাখা শহরের বিভিন্ন
আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। নওগাঁ শহরের পোরশা রেস্ট হাউজের ১১ নম্বর কক্ষে প্রতারক মোঃ আহসান হাবিব (৪০) এবং তার সহযোগী মোঃ মামুনুর রশিদ (৪১) সহ পরীক্ষার্থী হাবিবুর রহমানের পিতা মোঃ ফারাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। আহসান হাবিবের মোবাইল ফোনে পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রের নমুনা পাওয়া গেছে।

একই হোটেল থেকে পরীক্ষার্থী মোঃ আতাউর রহমান (৩০), মোঃ ফারুক হোসেন (৩১) ও মোঃ হাবিবুর রহমান (২৬) আটক করা হয়। তাদের মোবাইলেও ভুয়া প্রশ্নপত্রের প্রমাণ পাওয়া গেছে। অপর কক্ষে আটক করা মোঃ সারোয়ারের তথ্যের ভিত্তিতে পরীক্ষার্থী মোঃ আবু সাইদকে আটক করা হয়। তারা ‘ওয়াসিম’ নামের এক প্রতারকের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহের তথ্য দেয়।

জিজ্ঞাসাবাদে আহসান হাবিব স্বীকার করেছেন, তিনি প্রতিটি পরীক্ষার্থীর কাছ থেকে ১৮ লাখ টাকা নেওয়ার চুক্তি করেছিলেন। এর মধ্যে আতাউর রহমান ও ফারুক হোসেনের কাছ থেকে প্রত্যেকে ১ লাখ টাকা এবং হাবিবুর পিতার কাছ থেকে ৩০ হাজার টাকা অগ্রিম গ্রহণ করা হয়েছে। অপর প্রতারক রাশেদের সঙ্গে যোগসাজশে তিনি দীর্ঘদিন ধরে প্রতারণা চালাচ্ছিলেন।

একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি হোটেল নীল সাগরে অভিযান চালিয়ে ৫০১ নম্বর কক্ষে পরীক্ষার্থী মোছাঃ রেহান জান্নাত (৩১)কে আটক করা হয়। তার মোবাইলেও ভুয়া প্রশ্নপত্র পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে সে জানায়, তার দুলাভাই মোঃ সাজ্জাদুল হক শালু তাকে ৬ লাখ টাকার বিনিময়ে লিখিত পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহের কথা জানিয়েছিলেন।

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুলিশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে প্রতারণার বিরুদ্ধে সতর্ক ও কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখবে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

টঙ্গী ও জিনজিরায় র‌্যালির মধ্য দিয়ে আজ বিএনপির ১৫ দিনর কর্মসূচি শুরু – ৭১বার্তা

*আইন শৃঙ্খলা রক্ষার্থে অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা করছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই

রংপুরে ছাত্র ফ্রন্টের মানববন্ধন ও সমাবেশ- ৭১বার্তা

চিত্রনায়িকা ববিতাকে ‘আজ ভালোবাসা জানানোর দিন’

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

জোড়া বাঘ রোমিও- জুলিয়েট রংপুর চিড়িয়াখানায়, দেখতে দর্শকদের ভির- ৭১বার্তা

৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, অল্প সময়ে সিদ্ধান্ত- ৭১বার্তা

কোটি টাকার সরকারি জমি দখলে বহাল চক্র