২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:০৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

খালেদাকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে সরকার, আশা ফখরুলের- ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেবে বলে আশা প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

এক মাসের বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা গুরুতর জানিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড। এই অবস্থায় আবারও সরকারের কাছে বিএনপি নেত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসার আবেদন করেছে তার পরিবার।

সরকারের পক্ষ থেকে এই আবেদনটি দ্রুততম সময়ে নিষ্পত্তির কথা জানানো হয়েছে। সরকারের অনুমতি পেলে খালেদা জিয়াকে জার্মানিতে নেওয়া হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহিলা সমাবেশে ফখরুল বলেন, ‘মিথ্যা মামলায় সাজা দিয়ে বিএনপি চেয়ারপারসনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার। এর একটি মাত্র কারণ, তিনি বাইরে থাকলে জনগণের স্রোতকে তারা বন্ধ করতে পারবে না। তাদের ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে।’

দাবি জানিয়ে সরকারের উদ্দেশে ফখরুল বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠাতে হবে। আমরা আশা করি সরকার অবৈধ হলেও তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে দেবে।’

ম্যান্ডেটহীন অবস্থায় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার ক্ষমতায় টিকে আছে অভিযোগ করে ফখরুল বলেন, ‘গোটা দেশ আজ বিপদগ্রস্ত। প্রতিহিংসাপরায়ণ হয়ে সরকার দেশের মানুষের কথা চিন্তা করছে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সংবিধানের অধীনে নির্বাচন হতে পারে না। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকার আবার ক্ষমতায় আসলে নারী-শিশুসহ গোটা রাষ্ট্র নিরাপত্তাহীনতায় পড়বে।’

এ সময় তিনি অভিযোগ করেন, সরকার বিরোধী মতের নারীদেরও জেলে পাঠাচ্ছে। মহিলা দলের অনেক নেতাকর্মী কারাভোগ করেছেন। এজন্য সরকারবিরোধী আন্দোলনে নারীদের আরও বেশি সক্রিয় হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।খবর – ঢাকা মেইল।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে জনগণ: ঢাকায় জনসভায় জামায়াত আমির

জামায়াতের কর্মসূচি পালন নিষিদ্ধ চেয়ে আবেদনের শুনানি ১০ আগস্ট

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, অল্প সময়ে সিদ্ধান্ত- ৭১বার্তা

জাতীয় নির্বাচন ও গণভোটকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত : প্রধান উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা

রায়গঞ্জে প্রয়াত সমাজসেবকের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

মানুষের ভালবাসায় ফুলে ফুলে সিক্ত হলেন ধানের শীষের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু

চৌহালী থানা পরিদর্শনে সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু

সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার আন্তরিক, বললেন বাণিজ্যমন্ত্রী – ৭১বার্তা