২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ২:৫৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

জগন্নাথপুরে জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৬, ২০২৫ ৮:৩৫ অপরাহ্ণ

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধিঃ
জগন্নাথপুরে জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে অত্র মাদ্রাসার মরহুম দাতা/ প্রতিষ্টাতা / উদ্যোগতা সদস্যদের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরান, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে ২৬ শে ডিসেম্বর রোজ শুক্রবার বাদ জুম্মা অত্র প্রতিষ্ঠান এর হলরুমে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ খছরু মিয়ার সভাপতিত্বে ও  অত্র মাদ্রাসার সুপার মাওলানা তোফায়েল আহমেদ মিনার এর পরিচালনায় অত্র মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন মাদ্রাসা বোর্ড কর্তৃক স্থাপন অনুমতি পাওয়ায় এবং প্রতিষ্ঠাকালীন মরহুম দাতা,প্রতিষ্ঠাতা ও উদ্যোগতা সদস্যদের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরান, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভবনের উদ্বোধন করেন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আল্লামা নজমুদ্দীন চৌধুরী ছাহেব জাদায়ে ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইকড়ছই আলিম মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা ছমির উদ্দিন, ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া,  হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, সফাৎ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাব্বির আহমেদ ও হাতিয়া, নাছনি ও কাতিয়া আলিম মাদ্রাসার সুপার মুফতী মাওলানা আবু সাঈদ সৈয়দ এবং জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসার কোষাধ্যক্ষ মোঃ সুহেল আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন, জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার।
আরোও বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, লতিফিয়া ক্বারী সোসাইটি জগন্নাথপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক মাওলানা নূর আহমদ, জগদীশপুর ইসলামীয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি দিলোয়ার হোসেন দুলা, সদস্য, মোঃ আব্দুল গফফার।
এসময় উপস্তিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মোঃ সোহেল মিয়া তালুকদার,  সদস্য আজাদ মিয় তালুকদার,  মোঃআলী হোসেন,এমদাদুল হক রাইছ মিয়া,মোঃআব্দুল মালেক, মোঃ খোকন মিয়া,মোঃ আঞ্জুর আলী, আব্দুল মছব্বির লেবু, মোঃ রমজান মিয়া উপদেষ্টা সদস্য মোঃ আনছার আলী আনাছ, বিএনপি নেতা  মোঃজিলজার চৌধুরী জিলু,মোঃ জানি আলম  প্রমূখ।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে জামায়াতের উদ্যোগে নামাজ প্রতিযোগীদের মধ্যে পুরুস্কার বিতরণ

রায়গঞ্জে ধানগড়া গোলচত্বরের যানজট নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা

ধামইরহাটে আইনশৃংখলা কমিটির মাসিক সভা

প্রেম ও দ্রোহের কবি খ্যাত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী আজ – ৭১বার্তা

সলঙ্গায় মাছবোঝাই নসিমনের চাপায় শিশুর মৃত্যু, দুর্ঘটনার পর মাছ লুট

আরিচা ঘাটে ঘন কুয়াশার কারণে মালবাহী ট্রাকের দীর্ঘসারি

বগুড়া ধুনটের নাংলু গ্রামের বাঙ্গালী নদী ও বালুয়া খালে ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে 

রাশিয়ার লুনা-২৫ ভারতের চন্দ্রযানের সঙ্গে দৌঁড়ে  পিছিয়ে গেল- ৭১বার্তা

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রায় ৭১ হাজার কোরবানির পশু প্রস্তুত

ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন,আবার জানালো যুক্তরাষ্ট্রে- ৭১বার্তা