২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৫৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলায় এফএমডি টিকা প্রয়োগের নিমিত্তে মতবিনিময় সভা

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১৮, ২০২৫ ২:৫৫ পূর্বাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলায় এফএমডি টিকা প্রয়োগের নিমিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ দপ্তর, সিরাজগঞ্জের  আয়োজনে,  বুধবার (১৭ ডিসেম্বর-২০২৫ খ্রিঃ) সকাল ১১ হতে বিকেল পর্যন্ত জেলা প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে  উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠানে- প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে রাখেন, প্রাণিসম্পদ অধিদপ্তর ঢাকা, পরিচালক (সম্প্রসারণ) ডাঃ  বেগম শামছুননাহার আহম্মেদ।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  রাজশাহী  বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ আনন্দ কুমার অধিকারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ডাঃ অমর জ্যোতি চাকমা, প্রাণিসম্পদ অধিদপ্তর, ঢাকা’র উপ-পরিচালক, ট্রেড শাখা, ডাঃ পল্লব কুমার দত্ত প্রমুখ।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ  জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে.এম. আনোয়ারুল হক।
 এসময়ে জেলা প্রাণিসম্পদ এর অন্যান্য  কর্মকর্তা, সকল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জনেরা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় ২৩ ডিসেম্বর- ২০২৫ খ্রিঃ হতে ১০ মার্চ পর্যন্ত   বিনামূল্যে ক্ষুরারোগ টিকাদান কর্মসূচি সফল করতে সকল প্রকার দিকনির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

২০২৩ সাল: ৪ মাসে ৯ রাস্ট্র প্রধান গ্রেপ্তার – ৭১বার্তা

চুয়াডাঙ্গায় ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের মতবিনিময় সভা

শ্রমআইন লঙ্ঘনের দায়ে রংপুরে ড.ইউনূসের বিরুদ্ধে মামলা- ৭১বার্তা

সিরাজগঞ্জের পৌর এলাকায় রেলওয়ের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

রায়গঞ্জে কুমাজপুর মৌজার সরকারি হালট উদ্ধারের দাবি এলাকাবাসীর

‘প্রিয়তমা’ সিনেমাটি কয়েকবার দেখেছি: অপু বিশ্বাস-৭১বার্তা

উল্লাপাড়ায় সলপের ঘোল তৈরী দুধে ফরমালিন, ভোক্তা অধিকারের অভিযানে পঞ্চাশ হাজার টাকা জরিমানা

নড়াইলে বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও ফুল দিয়ে শুভেচ্ছা

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক: লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত- ৭১বার্তা

আরিচা ঘাটে ঘন কুয়াশার কারণে মালবাহী ট্রাকের দীর্ঘসারি