২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সন্ধ্যা ৭:৩২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জে কাভার্ডভ্যান- লাশবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চালক আহত

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৭, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে কাভার্ডভ্যানের সঙ্গে লাশবাহী অ্যাম্বুলেন্সের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গাড়ির চালক আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হানিফ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, লাশবাহী অ্যাম্বুলেন্স বগুড়ার দিকে যাচ্ছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝাই একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুই চালক গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানের তেমন ক্ষয়-ক্ষতি না হলেও লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনের অংশ পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সংঘর্ষ হওয়ায় অ্যাম্বুলেন্সের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। গাড়ি দুটি থানা হেফাজতে রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালাইয়ে বাল্যবিবাহ যৌতুক প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

ওসমান হাদির উপর গুলির ঘটনায় নওগাঁয় বিএনপির বিক্ষোভ মিছিল

মারা গেছে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী- ৭১বার্তা

রায়গঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা 

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ আটক ২

রংপুর বিভাগে শিল্পায়নের সম্ভাবনা ও সমস্যা শীর্ষক মত বিনিময় সভা – ৭১বার্তা

হাঁড় কাপানো শীতে কাপছে উত্তরের জনপদ জয়পুরহাট জনজীবন নাকাল

রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

ফিতরা সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫ টাকা

সমস্যাকে করতে হলে জব্দ, শব্দ শিখো— আরও বেশি শব্দ!