১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৪৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জে ভেজাল খাদ্য উৎপাদন, সংরক্ষণ বিক্রি করার দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক
joysagor
জানুয়ারি ৮, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ

আজিজুর রহমানমুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্য তৈরি,  ভেজাল খাদ্য উৎপাদন, সংরক্ষণ  ও তা বিক্রি করার দায়ে সিরাজগঞ্জের ৫টি প্রতিষ্ঠানে ১’লাখ ৭৮’হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সিরাজগঞ্জ শহরবাসীর নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলা প্রশাসন এই অভিযান চালায়।
বুধবার (৭জানুয়ারি-২০২৬ খি.) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এই অভিযান পরিচালনা করে। অর্থদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো হলো- সিরাজগঞ্জ শহরের  “ভাই ভাই আমের আড়ত”, “স্মরণ ট্রেডার্স”, “মানিকদত্ত গুড় ভান্ডার”, “জলিল হোটেল” এবং  ফুডকেয়ার প্লাস রেষ্টুরেন্ট।  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ এবং ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৫’টি দোকান মালিককে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়। জনস্বাস্থ্য রক্ষায় এবং বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের এ ধরণের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে বলে জানা যায়।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

রাজধানীতে দিনে-দুপুরে শীর্ষ সন্ত্রাসীকে গুলি করে হত্যা

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইমাম খামেনিসহ ইরানে কমপক্ষে ৪০ কর্মকর্তা নিহত

আজ এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু- ৭১বার্তা

ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন,আবার জানালো যুক্তরাষ্ট্রে- ৭১বার্তা

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

সিরাজগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আগমন উপলক্ষে প্রস্তুতি

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও মোনাজাত

রায়গঞ্জের মডেল মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত, পরিদর্শন করলেন ইউএনও হুমায়ুন কবির

বগুড়ায় ডিবির মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩