১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৩৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৬, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ

জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়ে অংশ নিলেন দোয়া-মোনাজাতে

জয়সাগর নিউজ ডেস্ক:

দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর বাবার স্মৃতিধন্য এই স্থানে ফিরে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি অংশ নিলেন দোয়া-মোনাজাতে। মোনাজাত শেষে বাবার কবরের পাশে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারেক রহমান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান এবং জিয়ারত সম্পন্ন করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান এখানে শেষবার শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ প্রবাস জীবনের কারণে আর আসা সম্ভব হয়নি।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা’কে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে মাল্টি-স্টেকহোল্ডার কর্মশালা

প্রতিহিংসা বিভক্তির রাজনীতি আর নয় : তারেক রহমান

অনলাইন জুয়া প্রতিরোধে যুগোপযোগী নতুন আইন আনা হচ্ছে

জামায়াত ক্ষমতা পেলে সব শিশুর শিক্ষার দায়িত্ব নেবে রাষ্ট্র : ডা. শফিকুর রহমান

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান চোরাচালানী মালামাল আটক

নওগাঁয় গোয়েন্দা পুলিশের তিনদফা অভিযানে আট মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার গাবতলীতে মাদক ব্যবসায়ীর ছুড়িকাঘাতে সাপুড়ে নিহত:  আহত-৫, গ্রেপ্তার-৩

জাতীয় নির্বাচন ও গণভোটকে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত : প্রধান উপদেষ্টা

আপিল শুনানির দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের কুশল বিনিময়