২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:১৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

নওগাঁ সদর-৫ আসনের নবনির্বাচিত এমপি জাহিদুল ইসলাম ধলু’র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক
joysagor
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ণ

কাজী নূরনবী নাইস, নওগাঁ প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত বিএনপি’র সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নওগাঁ-৫ সদর আসনের বিএনপির মনোনীত নব নির্বাচিত সংসদ সদস্য ও নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।সোমবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান এবং প্রয়াত নেতাদের আত্মার মাফিরাত কামনা করে দোয়া করেন। এসময়ে নব নির্বাচিত সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তিনি গৃহিণী থেকে প্রধানমন্ত্রী হয়ে দেশের মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছিলেন। আপসহীন নেতৃত্বের মাধ্যমে স্থান করে নিয়েছেন মানুষের হৃদয়ে। তিনি বলেন, তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক, গণতন্ত্রের অঙ্গীকারে অবিচল এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলস সংগ্রামী একজন রাষ্ট্রনায়ক। তাঁর নেতৃত্বে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও শিক্ষার উন্নয়ন হয়েছে। কঠোর দেশপ্রেম ও নৈতিক দৃঢ়তার কারণে নিপীড়ন ও বাধার মুখেও তিনি আপস করেননি এবং দেশের জন্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। খালেদা জিয়া ছিলেন সারাবিশ্বের গণতন্ত্র প্রিয় মানুষের কণ্ঠস্বর। তিনি আমাদের মাঝে বাহ্যিকভাবে নেই, কিন্তু হৃদয়ে থাকবেন অনন্তকাল।

এসময়ে আরও নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক নূর ই আলম মিঠু, শফিউল আযম রানা, খায়রুল আলম গোল্ডেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান তুহিন, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউল আজম টুটুল সহ জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পযার্য়ের নেতৃত্ব বৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

এবার বৃদ্ধের ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা ১২ বছরের শিশু

সিরাজগঞ্জে হিমালয়ের গৃধিনী প্রজাতির শকুন উদ্ধার

শহীদ বুদ্ধিজীবী দিবস ও সিরাজগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে জেলা বিএনপি’র শ্রদ্ধা নিবেদন

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বেশ প্রাণবন্ত

শাহজাদপুরে স্ত্রীর পরকীয়ায় প্রাণ গেল স্বামীর পুলিশের হাতে আটক ঘাতক স্ত্রী তানজিলা

সিরাজগঞ্জ-৫ আসনে প্রার্থীতা ঘোষণা করলেন মেজর (অব.) মনজুর কাদের

রংপুরে নতুন ডিসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

লিবিয়ায় সংঘাত আর বিভাজনের অবহেলা কেড়ে নিল হাজারো প্রাণ- ৭১বার্তা

ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা-দুর্নীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দিচ্ছেন তারেক রহমান

এমপিওর তালিকায় নাম প্রকাশ:  নিয়োগ বাণিজ্যে মেতেছে কথিত প্রধান শিক্ষক – ৭১বার্তা