১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১:৩৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সাকিব-মুশফিক জুটিতে ১০০ রান পার বাংলাদেশের- ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
সেপ্টেম্বর ৬, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ

এশিয়া কাপের সুপার ফোর পর্বের খেলা শুরু হয়েছে আজ। প্রথম দিনেই পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যান ইন গ্রিনদের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি টাইগারদের। ইনিংসের দ্বিতীয় ওভারেই গোল্ডেন ডাক মেরে ফেরেন মেহেদী মিরাজ, এরপর একে একে সাজঘরের পথ ধরেন লিটন দাস, নাঈম শেখ এবং তাওহীদ হৃদয়। পাকিস্তানি বোলিং তোপে চার টপ অর্ডার ব্যাটারকে চাপে পড়া বাংলাদেশকে এখন পথ দেখাচ্ছে সাকিব-মুশফিক জুটি।  

আফগানিস্তান ম্যাচের মত আজও বাংলাদেশের হয়ে নাঈম শেখের সঙ্গে ওপেনিংয়ে নামেন মিরাজ। পাকিস্তানের হয়ে বল হাতে ইনিংসের সূচনা করেন শাহিন আফ্রিদি। ম্যান ইন গ্রিনদের এই গতিদানবের বল ভালোই সামলেছেন নাঈম। সে ওভারে অবশ্য কোনো রান আসেনি টাইগারদের স্কোরবোর্ডে।

তবে দ্বিতীয় ওভারের প্রথম বলেই বাঁধে বিপত্তি। নাসিম শাহর করা বল ব্লক করতে গিয়েছিলেন মিরাজ। কিন্তু তা ক্যাচ হয়ে চলে যায় ফখর জামানের হাতে। ফলে শূন্য রানেই সাজঘরে ফিরতে হয় আগের ম্যাচের এ সেঞ্চুরিয়ানকে।

দ্বিতীয় উইকেট জুটিতে ক্রিজে নেমে দারুণ শুরু করেন লিটন দাস। নাসিম শাহ ও আফ্রিদির বল দেখেশুনে খেলতে থাকেন তিনি। এই দুই বোলারকে চারটি বাউন্ডারি হাঁকান এলকেডি। পাওয়ার প্লেতে বড় রানের ভীত যখন গড়ছিল টাইগাররা ঠিক তখনই ইনিংসের পঞ্চম ওভারে দলীয় ৩১ রানে শাহিন আফ্রিদির বলে রিজওয়ানের কাছে ক্যাচ দিয়ে বসেন লিটন। ১৩ বলে ১৬ রান করে মিরাজের দেখানো পথে হাঁটেন তিনি।

এরপর শুরুতেই দুই উইকেট হারানো দলের হাল ধরতে মাঠে নামেন সাকিব, ক্রিজে সঙ্গী ছিলেন ওপেনার নাঈম। কিন্তু এ জুটি বড় হয়নি। হারিস রউফের বলে তারই হাতে ক্যাচ হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। আউট হওয়ার আগে ২৫ বল খেলে ৪ চারে ২০ রান করেছেন তিনি। এদিকে নাঈমের বিদায়ের পর মাঠে নামেন তাওহীদ হৃদয়। টুর্নামেন্টের আগের দুই ম্যাচে হাসেনি তার ব্যাট। একই পরিণতি হয়েছে আজও।

দশম ওভারে হারিসের প্রথম বলেই বোল্ড হন তিনি, ৯ বল খেলে করেছেন ২ রান। ফলে মাত্র ৪৭ রানেই চার টপ অর্ডার ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে ব্যাটিং বিপর্যয়ে পড়া দল সাকিব-মুশফিকের জুটিতে চাপ কিছুটা সামলে ওঠেছে। এ দুজন মিলে জুটি গড়ে স্কোরবোর্ডে যোগ করেছেন ৫২ রান। অধিনায়ক সাকিব অপরাজিত আছেন ৩৪ বলে ৩৫ রানে, সঙ্গী মুশফিক করেছেন ৩৯ বলে ২৫ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০.২ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৩ রান। খবর- ঢাকা মেইল।

 

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

তরুণদের সঠিক পথে রাখতে খেলাধুলার বিকল্প নেই — হাবিবুর রশিদ সন্ধান

তরমুজে মেশানো ইঁদুর মারার বিষে একই পরিবারের চার সদস্যের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রায় ৭১ হাজার কোরবানির পশু প্রস্তুত

তাড়াশে ‘ওপেন সিক্রেট’ অবৈধ পুকুর খনন

সলঙ্গায় মাছবোঝাই নসিমনের চাপায় শিশুর মৃত্যু, দুর্ঘটনার পর মাছ লুট

ঝিনাইদহ কালীগঞ্জে ছাত্রকে শাসন করায় শিক্ষককে হাতুড়িপেটা

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান চোরাচালানী মালামাল আটক

দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

পিপিআর নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ জেলায় এফএমডি টিকা প্রয়োগের নিমিত্তে মতবিনিময় সভা