১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১১:১৭ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

প্রতিবেদক
joysagor
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৯:৩৬ পূর্বাহ্ণ

মাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার।
“শিক্ষার জন্য এসো-সেবার জন্য বেড়িয়ে যাও” শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা অর্জনে অন্যতম বিদ্যাপিট হচ্ছে রেহাই পুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়। ভবনসহ নানা সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর ভবিষ্যৎ। অবকাঠামো (ভবন) সংকট, বাউন্ডারি ওয়াল, ওয়াশব্লগ, কমনরুম, ল্যাব, লাইব্রেরি,কলেজ গেট, রাস্তাসহ নানা সমস্যায় করুণ বাস্তবতার মুখোমুখি কলেজটি। নতুন ঘরে চলছে দাপ্তরিক ও প্রশাসনিক কাজ, পুরনো টিনের ঘরে চলছে পাঠদান।
নিরাপদ শ্রেণিকক্ষ সহ কলেজটি ডিগ্রি পর্যন্ত পাঠদান চালুর দাবি শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সচেতন মহল, গুনিজন ও চৌহালী বাসির। বর্তমান সময়ে পুরোনো টিনের ২টি ঘর ক্লাস রুমের জন্য অনুপযোগী। ফলে জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণি কক্ষে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। কলেজে পড়াশোনায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর পাঠদানে নিয়োজিত রয়েছেন ২০জন দক্ষ শিক্ষক ও ৬ জন স্টাফ। ১ম বর্ষের শিক্ষার্থী আওলাদ হোসেন, ২য় বর্ষের আরেক শিক্ষার্থী আছিয়া খাতুন বলে,কলেজে আসাযাওয়ার রাস্তা নেই, বাউন্ডারি ওয়াল, ওয়াশব্লগ ও ভবন নেই। পুরাতন টিনসেট ঘরে পড়াশোনায় আমাদের কষ্ট হয় দরকার অবকাঠামো নির্মাণ।
মির্জা সেলিম বলেন,এ কলেজ থেকেই ডিগ্রি পর্যন্ত পড়তে চাই সন্তানদের, ভবন সংকট ও কলেজটি উমুক্ত থাকায় অতিব কষ্টের মধ্যেও পড়াশোনা করাচ্ছি ছেলে মেয়েদের অবকাঠামো ও ডিগ্রি চালুর দাবি করছি আমরা। বাঘুটিয়া ইউপি সদস্য ও অভিভাবক দেওয়ান মতিয়ার রহমান মতি বলেন, প্রতিদিন সন্তানকে কলেজে পাঠাই ফলাফল ভাল বলে,সুনাম আরো বৃদ্ধির লক্ষ্যে সরকারের কাছে আমাদের জোর দাবি দ্রুত নতুন ভবন করে কলেজ বাচান এবং এ কলেজ ডিগ্রি পর্যন্ত পাঠদান চালুর দাবি করছি।
দেওয়ান আঃ লতিফ বলেন, গ্রামীন জনঘোষ্টির উচ্চ শিক্ষার কথা বিবেচনা করে তৎকালীন সময়ে মির্জা আব্দুর রহমান, মো: আরদোশ আলী তালুকদার, মিয়ান বোরহান উদ্দিন, প্রতিষ্ঠাতা দেওয়ান আব্দুল বাতেন, অধ্যক্ষ ড.আবুল বাশারসহ গুনিজনদের প্রচেষ্টায় ১৯৯৯ সালে ১’৪৫ একর জমিতে গড়ে তুলি রেহাই পুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয় কলেজটি। এক সময়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আজ এমপিও ভুক্তি মহাবিদ্যালয়। দক্ষ শিক্ষক, ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বাঘুটিয়া ইউনিয়নে রেহাইপুকুরিয়া গ্রামে অবস্থানরত রেহাই পুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয় আজ কালের সাক্ষী। এ কলেজটির সকল সমস্যা সমাধানে সরকারের সুদৃষ্টি কামনা করছি। প্রভাষক দেওয়ান সাইদুল ইসলাম বলেন, অবহেলিত জনগোষ্ঠী নিরক্ষর মুক্ত দেশ ও উচ্চ শিক্ষায় শিক্ষিত সমাজ গঠনসহ বর্তমান সরকারের আমলেই এ কলেজ মডেল শিক্ষা কমপ্লেক্স দেখতে চাই।
অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম বলেন, এ কলেজ পরিদর্শন করেও কেউই মনে রাখে না, সাজানো গোছানো পরিপাটি ও সুন্দর পরিবেশ অথচ পাঠদানে হোচট খেতে হচ্ছে অবকাঠামো সহ নানা সমস্যায়। এক সময়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আজ সরকারের এমপিও ভুক্তি মহাবিদ্যালয়। উল্লেখিত সকল সমস্যা সমাধানসহ কলেজটি ডিগ্রি (পাস) খোলাসহ প্রয়োজনীয় সমস্যা সমাধানে সরকারের সুদৃষ্টি কামনা করছি।
মাধ্যমিক শিক্ষা অফিসার অতি, আঃ ছালাম বলেন, আমি রেহাই পুকুরিয়া কলেজটি পরিদর্শন করে দেখেছি অবকাঠামো সংকটসহ নানা রকম সমস্যা, শিক্ষার্থীদের পাঠদানে আগ্রহ আছে রেজাল্টও ভাল, পরিবেশ বান্ধব কলেজ, আধুনিক শিক্ষা কমপ্লেক্স নির্মাণে আমার সু নজর থাকবে।
চৌহালী উপজেলা নির্বাহী অফিসার এইচ এম খোদাদাদ হোসেন বলেন, কলেজটির নাম শুনেছি নির্বাচন শেষ যে কোন মুহুর্তে কলেজটি পরিদর্শন করে সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

নওগাঁ-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

ঔষধি গাছ পাথরকুচির যত উপকার।। ৭১বার্তা

আঁধার পেড়িয়ে।। ৭১বার্তা

তফসিল ঘোষণা: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

জগন্নাথপু‌রে কয়ছর এম আহমেদ এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন উপজেলা বিএনপি আহবায়ক আবু হুরায়রা সাদ মাষ্টার 

ফুলকপি চাষে ব্যস্ত এখন মিঠাপুকুর ও ফুলবাড়ির চাষিরা- ৭১বার্তা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে আলেম-ওলামাদের সবচেয়ে বেশি ভুমিকা রাখতে হবে: এনামুল হক

ফুলবাড়িতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত – ৭১বার্তা

টঙ্গী ও জিনজিরায় র‌্যালির মধ্য দিয়ে আজ বিএনপির ১৫ দিনর কর্মসূচি শুরু – ৭১বার্তা

মৌ চাষ : সরিষা ফুলে মৌমাছির গুঞ্জনে মূখরিত চৌহালী