২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৪:৫৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জে সাংবাদিকদের বিদ্যুৎমন্ত্রী : যে পরিমাণ বকেয়া রেখে গেছে আমার জন্য অগ্নিপরীক্ষা

প্রতিবেদক
joysagor
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিগত সময়ের যে পরিমাণ বকেয়া রেখে গেছে, তারপরে যে পরিমাণ জ্বালানি আমদানি করতে হবে, সব মিলিয়ে কঠিন একটা অগ্নিপরীক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি কীভাবে এটা ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়। মন্ত্রী হওয়ার পর প্রথমবার সিরাজগঞ্জে আসার পর শুক্রবার দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে বিদ্যুৎ মন্ত্রণালয়ের জন্য অগ্রাধিকার রমজানটাকে ভালোভাবে চালানো, আর সামনের কৃষি সেচ মৌসুম ও গ্রীষ্মকাল ট্যাকেল দেওয়া। এটি যদিও ডিফিকাল্ট কিন্তু আমি চেষ্টা করছি প্রাণপণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য। তবে এটি টেকনিক্যাল জিনিস দু-একটা ফল্ট হতে পারে, বিদ্যুৎ যেতেও পারে, তবে বেশির ভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভায় মামা-ভাগনে মন্ত্রী-প্রতিমন্ত্রী ছিলেন। তার ছেলে তারেক রহমানের মন্ত্রিসভায় আমরা মামা-ভাগনে স্থান পেয়েছি। আমি আশা করছি সিরাজগঞ্জের জন্য ভালো কিছু করব।

এর আগে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

ঔষধি গাছ পাথরকুচির যত উপকার।। ৭১বার্তা

শাহজাদপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

শাজাহানপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপির গণসংযোগ

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিম রেজা

প্রধানমন্ত্রী ফিরলেন দেশে – ৭১বার্তা

প্রধানমন্ত্রীর ছাদবাগানে কাঁচামরিচ-আনারস, নিজেই তুলেছেন ছবি – ৭১ বার্তা

অস্বাস্থ্যকর পরিবেশে জর্দা উৎপাদন, রায়গঞ্জে অবৈধ কারখানায় প্রশাসনের অভিযান

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান ভূঁইয়া বরখাস্ত- ৭১বার্তা

শিশু রামিসা হত্যার দ্রুত বিচার কার্যকরের দাবিতে কালাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন