২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ১২:১৬ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

প্রতিবেদক
joysagor
ফেব্রুয়ারি ১৯, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানেরা।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা সৌজন্য সাক্ষাৎ করেন। ক্ষমতাসীন দল বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দ্বিতীয় কার্যদিবসে সচিবালয়ে নিজ দপ্তরে যান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সৌজন্য সাক্ষাৎ করেন। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়ে সরকার গঠন করে বিএনপি। গত মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে গতকাল বুধবার বিকেলে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সচিবালয়ে। এ বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। অগ্রাধিকার তিনটি হলো—দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

রংপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশ অনুষ্ঠিত- ৭১বার্তা

চৌহালীতে ধানের শীষের পক্ষে উমারপুরে শো ডাউন

নওগাঁয় বাস মোটরসাইকেল সংঘর্ষে ঘটনা স্হলে দুই জনের মর্মান্তিক মৃত্যু 

নওগাঁয় বেগম খালেদা জিয়ার আত্মার শান্তির মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

বিএনপি ক্ষমতায় আসলে মঙ্গা হয়,সেই মঙ্গা উত্তরবঙ্গ থেকে দূর করেছে আওয়ামী লীগ ,বললেন প্রধানমন্ত্রী

সুষ্ঠু নির্বাচনের বিষয়টি দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক

নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশের ডাক বিএনপির

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে সপরিবারে যমুনায় তারেক রহমান

বগুড়ার গাবতলী পেরিহাট কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত

ফুলবাড়ীতে  নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়