২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:১৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

উল্লাপাড়ায় মিষ্টির সঙ্গে প্যাকেটের ওজন ধরিয়ে বিক্রির অভিযোগ বনলতা সুইটস এন্ড বেকারী বিরুদ্ধে : প্রশাসন নীরব

প্রতিবেদক
joysagor
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৪:১২ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার এম এ জলিল:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মিষ্টির সঙ্গে প্যাকেটের ওজন যোগ করে বিক্রি করার অভিযোগ উঠেছে বনলতা সুইটস এন্ড বেকারী উল্লাপাড়া শাখার দোকানটির বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, এভাবে অতিরিক্ত প্যাকেটের ওজন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে বেশি টাকা আদায় করা হচ্ছে। তবে বিষয়টি প্রকাশ্যে এলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে উল্লাপাড়া শাখার বনলতা সুইটস এন্ড বেকারী । সম্প্রতি “ গউ ঞঁযরহ কযধহ ” নামের একটি ফেসবুক আইডি থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মিষ্টি কেনার সময় ডিজিটাল স্কেলে খালি প্যাকেট ওজন করা হচ্ছে। ভিডিওতে দাবি করা হয়, প্যাকেটের ওজন বাদ না দিয়েই মূল্য নির্ধারণ করা হচ্ছে, ফলে প্রতি কেজিতে ক্রেতাদের অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করেন, দীর্ঘদিন ধরেই এভাবে প্যাকেটের ওজন ধরিয়ে বিক্রি করা হচ্ছে দোকানটিতে , অথচ দীর্ঘদিন ধরে প্রশাসন দেখেও না দেখার ভান করছে ।
এ বিষয়ে দোকান কর্তৃপক্ষের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহল বলছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী পণ্যের প্রকৃত ওজন অনুযায়ী মূল্য নির্ধারণ বাধ্যতামূলক। প্যাকেট বা মোড়কের ওজন আলাদা করে বাদ দেওয়া না হলে তা প্রতারণার শামিল হতে পারে। তাই দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
উল্লাপাড়া পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মো: আলী আহম্মদ বলেন বিষয়টি আমি উর্ধতন কর্মকর্তাদের অবগত করেছি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

 ফসলি জমি থেকে মাটি কাটায় ৪ ব্যক্তির জেল-জরিমানা

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাইফুল ইসলাম

ফুলবাড়ীতে  নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত : প্রধান উপদেষ্টা

জন্মলগ্ন থেকেই জাপা বিকলাঙ্গ, বললেন মেয়র মোস্তফা – ৭১বার্তা

আগামী নির্বাচনকে ঘিরে ক্ষমতাশীন নেতাদের মুখ শুকেছে, বললেন ফকরুল- ৭১বার্তা

সুযোগ পেলেই স্ব-মূর্তিতে আবির্ভূত হবে জামায়াত, বললে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী- ৭১বার্তা

প্রধানমন্ত্রী ফিরলেন দেশে – ৭১বার্তা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খান রিতা

নওগাঁয় জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে করণীয় উপলক্ষে প্রশাসনের আলোচনা সভা