১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:৫৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

রায়গঞ্জে সরকারি খাসপুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত

প্রতিবেদক
joysagor
মার্চ ৩, ২০২৬ ৬:৪১ পূর্বাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সরকারি খাস পুকুরে মাছ ধরা কেন্দ্র করে দুইজন নিহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে সোরহাব আলী প্রামাণিকের বাড়ির দক্ষিণ পাশের উঠানে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালপাড়া গ্রামের ৫ বিঘা সরকারি খাস পুকুরের লিজ নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামীলীগ সমর্থিত আছমত আলী (৫০) ও ধামাইনগর ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের (৪৮) মধ্যে বিরোধ চলে আসছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আওয়ামীলীগের আছমত আলী গোয়ালপাড়া মসজিদের নামে পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন। তবে ২০২৪ ইং সালের ৫ আগস্টের পর বিএনপির আবু বক্কর সিদ্দিক তিন বছরের জন্য পুকুরটির লিজ নিয়ে মাছ চাষ শুরু করেন।
সোমবার সকালে আবু বক্কর সিদ্দিক তার লোকজন নিয়ে পুকুরে মাছ ধরতে গেলে আছমত আলীর পক্ষের লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে দুই পক্ষ ধারালো অস্ত্র, হাঁসুয়া, দা ও লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে আছমত আলীর পক্ষের চারজন এবং আবু বক্কর সিদ্দিকের পক্ষের সাতজন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় আবু বক্কর সিদ্দিকের পক্ষের ইসমাইল (৭০) বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুপুর আনুমানিক ২টার দিকে মারা যান। একই সময় আব্দুস সালাম (৬০) নামের একজন সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই পুকুরকে কেন্দ্র করে ২০০৭ ইং সালে ও ফজলার রহমান নামে এক ব্যক্তি নিহত হয়েছিলেন। রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। মামলা না হলেও মামলা নেওয়ার প্রস্তুতি চলছে। মরদেহগুলো হাসপাতালেই রয়েছে ময়না তদন্তের কাজ চলমান রয়েছে।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

মানুষের ভাগ্য পরিবর্তনে জন্য কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

রোকেয়া পদক পেলেন ৪ নারী

ইউজিসির নবনিযুক্ত সদস্য প্রফেসর হাসিনা খানকে বেরোবি উপাচার্যের অভিনন্দন- ৭১বার্তা

তাড়াশে ১৪৪ ধারা উপেক্ষা করে রাতে ধান কাটার অভিযোগ

হেরেছে পাকিস্তান, ব্রোঞ্জ জয় বাংলাদেশের – ৭১বার্তা

বাংলাদেশ ও ভুটানের মধ্যে দুইটি সমঝোতা স্মারক সই

জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ফুলকপি চাষে ব্যস্ত এখন মিঠাপুকুর ও ফুলবাড়ির চাষিরা- ৭১বার্তা

চাটমোহরে প্রতারণা করে গৃহবধুর স্বর্ণালংকার চুরি

রায়গঞ্জ উপজেলা জিয়া পরিষদের উদ্যোগ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাইদুর রহমান বাচ্চু প্রেসিডেট নির্বাচিত হওয়ায়  ফুলেল শুভেচ্ছা প্রদান ও অভিনন্দন