১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

যমুনার চরে ঘোড়া জবাই করে মাংস পরিবহন: কাজিপুরে মোবাইল কোর্টে জরিমানা

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ২৬, ২০২৫ ৭:৫৩ অপরাহ্ণ

মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
যমুনা নদীর চরে ঘোড়া জবাই করে গোপনে মাংস পরিবহন করে ঢাকায় নেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুর উপজেলার মেঘাই ২য় ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার ( ২৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে মেঘাই ২য় ঘাটের নদীর তীরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘোড়ার মাংস পরিবহনের সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন  বগুড়া জেলা গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জাইদুল ইসলাম।
মোবাইল কোর্ট পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারায় জাইদুলকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মাংস পরিবহনে ব্যবহৃত গাড়ির চালক গাজীপুর জেলার কোনাবাড়ি  থানার পেয়ারাবাগানের মৃত আবুর ছেলে তারেক কে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য রক্ষা ও অবৈধ পশু জবাই বন্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।
অভিযান শেষে জব্দকৃত মাংস মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিককে বিজয়ী করতে আলেম-ওলামাদের সবচেয়ে বেশি ভুমিকা রাখতে হবে: এনামুল হক

কলাপাড়ায় ক্ষতিগ্রস্থ্য শতাধিক পরিবারকে ঢেউটিন,নগদ টাকা, শুকনো খাবার ও কম্বল বিতরণ

ঝিনাইদহ-১ আসনে বিএনপির আসাদুজ্জামান বিজয়ী

বেরোবিতে ৪ দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন- ৭১বার্তা

সাংবাদিককে গ্রেপ্তার:  তারাগঞ্জের ওসি স্ট্যান্ড রিলিজ- ৭১বার্তা

হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিমসহ দুজন গ্রেপ্তার

ইরানের ধাওয়া খেয়ে হরমুজ প্রণালী ছেড়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ

প্রিয় বাংলাদেশকে আমরা গর্বের বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো: জামায়াতে ইসলামীর আমীর

দেশজুড়ে কড়া নিরাপত্তা

অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন বিশ্বাসঘাতকতা করেছে : মির্জা ফখরুল