২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:২৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
joysagor
মার্চ ১০, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
দেশের নারীপ্রধান দরিদ্র পরিবারগুলোর জন্য চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তিনি মঙ্গলবার (১০ মার্চ ২০২৬ই) সকালে বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি সংলগ্ন) পৌঁছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এবং সংশ্লিষ্ট দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সরকারি তথ্য অনুযায়ী, ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবার এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে। অর্থ সরাসরি পরিবারের ব্যাংক বা মোবাইল হিসাবের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে, যাতে সুবিধাভোগীরা সহজে ব্যবহার করতে পারেন।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী জানিয়েছেন, ফ্যামিলি কার্ড সরকারের দীর্ঘদিনের নির্বাচনী অঙ্গীকারের অংশ। তিনি বলেন, “দেশের অর্থনৈতিক সক্ষমতার সুফল যেন সবার ঘরে পৌঁছায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। সুবিধাভোগী নির্বাচন প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয়েছে এবং কোনো রাজনৈতিক প্রভাব রাখা হয়নি।”
ঘধমধফ অফ

প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই কর্মসূচি নারী ক্ষমতায়নের সঙ্গে সঙ্গে দরিদ্র পরিবারগুলোর জীবনমান উন্নয়নে সহায়ক হবে। ভবিষ্যতে আরও বেশি পরিবারকে এই সুবিধা দেওয়া হবে।”

সরকারি সূত্রে জানানো হয়েছে, কর্মসূচির কার্যকারিতা মূল্যায়ন শেষে প্রয়োজনে জাতীয় পর্যায়ে সম্প্রসারণ করা হবে, যাতে দেশের দরিদ্র নারীপ্রধান পরিবারগুলো আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতভাবে পান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

অটোরিক্সা-চার্জার রিক্সার চালক-মালিকদের ৯ সংগঠনের সংবাদ সম্মেলন বুধবার,রংপুরে টাউন সার্ভিস চালু ঘিরে শ্রমিক-মালিক অস্তোষ! – ৭১বার্তা

বগুড়ার গাবতলীতে মাদক ব্যবসায়ীর ছুড়িকাঘাতে সাপুড়ে নিহত:  আহত-৫, গ্রেপ্তার-৩

হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে নিশ্চয়তা দিল ইরান

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বেশ প্রাণবন্ত

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকলের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

কামারখন্দে মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো জাতীয় সমাজসেবা দিবস

বগুড়ার দুপচাঁচিয়ায় ব্যবসায়ী পিন্টুকে অপহরণের পর হত্যা

মহান বিজয় দিবসে পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

ঈদের আনন্দে ঘরমুখো মানুষের যাত্রা