২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:১৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

আগামী ১৬ মার্চ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
joysagor
মার্চ ১৪, ২০২৬ ৪:২৫ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
বর্তমান সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে।
প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হবে। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করবেন। একইসঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যগণ সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে; কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে। একইসঙ্গে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা হ্রাস পাবে; যার ফলে খরা, বন্যা ও জলাবদ্ধতা হ্রাসে সহায়ক হবে। পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে এক পত্রের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।প্রতি চার্চের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে পালক/যাজক ৫ হাজার ও সহকারী পালক/যাজক ৩ হাজার টাকা পাবেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিএনপি’র ৫১ দফা ইশতেহার ঘোষণা

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ঝুঁকিপূর্ণ ভবনে আতঙ্কে কর্মীরা

রংপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশ অনুষ্ঠিত- ৭১বার্তা

স্কুল ব্যাগে ১৫ কেজি গাঁজা- ৭১বার্তা

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গাবতলী বালিয়াদিঘী বিএনপির কুরআন খতম

বগুড়ায় মাদক বিক্রি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ৩, অগ্নিসংযোগে ৫ বাড়ি পুড়ে ছাই!

খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে দোয়া মাহফিল

শাহজাদপুর ড্রেজার থেকে বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

সিরাজগঞ্জে ছোনগাছা ইউনিয়ন পরিষদের  উন্মুক্ত বাজেট সভা

তাড়াশে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক কমিটির অনুমোদন