৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় দুপুর ২:৩৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

দেশব্যাপী খাল খনন কর্মসুচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক
joysagor
মার্চ ১৭, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির রাজনীতি মানুষের ভাগ্যের পরিবর্তন করে। মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি। সোমবার (১৬ মার্চ) বিকেলে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া নামকস্থানে ১২ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের পর সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজকে যে ব্যক্তি মাসে ৫ হাজার টাকা কামাই করে, আমরা চাই তার আয়-রুজিটা আগামী দুই-চার বছরের মধ্যে ৫ থেকে ১০ হাজারে পৌঁছাক। আজকে যে দুই হাজার টাকা ইনকাম করে, আমরা চাই এমন পলিসি নিতে যার মাধ্যমে তার ইনকামটা ডাবল হবে আগামী দুই-চার বছরের মধ্যে। এটাই হচ্ছে আমাদের রাজনীতির লক্ষ্য, এটাই শহীদ জিয়ার রাজনীতি, এটাই খালেদা জিয়ার রাজনীতি, এটাই হচ্ছে আপনাদের নির্বাচিত বিএনপি সরকারের রাজনীতি।
তিনি বলেন, আমরা যারা বিএনপি করি, আমরা এমন একটি দল করি যেই দলের কাজ হচ্ছে সেই কাজগুলো করা যেই কাজগুলো করলে মানুষের উপকার হবে, যেই কাজগুলো করলে মানুষ খুশি হবে। প্রধানমন্ত্রী বলেন, আজ আমরা আনুষ্ঠানিকভাবে এই সাহাপাড়া খাল খননের কাজ শুরু করছি। এই খালটা প্রায় ১২ কিলোমিটার লম্বা। কাজ শেষ হলে প্রায় ৩১ হাজার কৃষক এখান থেকে পানির সুবিধা পাবে এবং প্রায় ১২০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে। সাড়ে তিন লাখ মানুষ এই খালের সুবিধা পাবে এবং এখন যে উৎপাদন হচ্ছে তার চেয়ে প্রায় ৬০ হাজার মেট্রিক টন বেশি ফসল উৎপাদন হবে ইনশাআল্লাহ।
তারেক রহমান বলেন, আমরা নির্বাচনের আগে দেশের মানুষের সামনে কিছু কথা বলেছিলাম। আমরা বলেছিলাম— বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষের বেশিরভাগই গ্রামে বাস করে এবং তাদের প্রধান পেশা কৃষি। কৃষি যদি বাঁচে, কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম—১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হবে। নির্বাচনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আমরা কৃষকদের সেই ঋণ মওকুফের ব্যবস্থা করেছি।
খাল খননের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, সমগ্র বাংলাদেশে আগে যে খালগুলো ছিল তার বেশিরভাগই ভরাট হয়ে গেছে। বর্ষা মৌসুমেও অনেক জায়গায় পানি পাওয়া যায় না, চাষাবাদ করা যায় না। আমরা চাই বর্ষার পানিটাকে ধরে রাখতে, কৃষকের কাজে ব্যবহার করতে। আগামী পাঁচ বছরে আমরা প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করব। এতে একদিকে যেমন কৃষি উৎপাদন বাড়বে, অন্যদিকে উজানের পানি এসে যাতে হঠাৎ করে ঘরবাড়ি ভাসিয়ে না নেয়, সেই সমস্যাও কমবে। প্রধানমন্ত্রী বলেন, শুধু খাল খনন নয়, খালের দুই পাশে প্রায় সাত হাজার গাছ লাগানো হবে এবং মানুষের চলাচলের জন্য রাস্তার ব্যবস্থাও করা হবে।
এখন নদী-খালে পানি কমে যাওয়ায় ডিপ টিউবওয়েলের মাধ্যমে মাটির নিচ থেকে পানি তুলতে হচ্ছে। আগে যেখানে ৫০ ফুট গেলে পানি পাওয়া যেত, এখন অনেক জায়গায় ৩০০ ফুট যেতে হয়। তাই মাটির ওপরের পানিকে সংরক্ষণ করা জরুরি।

তিনি বলেন, আমরা নির্বাচনের আগে বলেছিলাম দেশের চার কোটি পরিবারের মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। সেই কাজ আমরা শুরু করেছি। পাইলট প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৩৭ হাজার মা-বোনের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর কথাও উল্লেখ করে তিনি বলেন, আগামী মাস থেকে আমরা এর পাইলট প্রকল্প শুরু করব, যাতে ছোট ও প্রান্তিক কৃষকেরা বিভিন্ন সরকারি সুবিধা পেতে পারেন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

৪১তম বিসিএসের ফল প্রকাশ, ২৫২০ জনকে নিয়োগের সুপারিশ

শুক্রবার এসএসসি’র রেজাল্ট: অনলাইনে রেজাল্ট জানবেন যেভাবে

ডোমারে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যু

ঢাকায় হঠাৎ বাসে আগুন – ৭১বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে আজ প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে যাচ্ছেন – ৭১বার্তা

রায়গঞ্জে ভুইয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় ও কাব স্কাউট সংবর্ধনা

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রংপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশ অনুষ্ঠিত- ৭১বার্তা

নতুন বছর শুরুর আগেই শাহজাদপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পৌঁছাচ্ছে নতুন বই

তারেক – জোবায়দার বিরুদ্ধে দুদকের মামলার রায় ২ আগষ্ট