৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:০৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্মেলন

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১১, ২০২৫ ৪:১১ পূর্বাহ্ণ

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজন করা সম্মেলনে সভাপতিত্ব করেন ধানগড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. রইচ উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথপুর শাহজালাল মাদ্রাসার সুপার মো. আব্দুছ সালাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল খালেক পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একে এম আমির হোসেন, সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, মুরাদপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ও রায়গঞ্জ উপজেলা মাদ্রাসা শিক্ষক-কর্মচারী সমিতির প্রধান উপদেষ্টা মো. জিল্লুর রহমানসহ জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-কর্মচারী প্রতিনিধিরা।
সম্মেলনে শিক্ষকদের দাবি-দাওয়া, পেশাগত দক্ষতা বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রম এবং প্রশাসনিক জটিলতা নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
দিনব্যাপী আয়োজনে রায়গঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, কর্মচারী ও অবসরপ্রাপ্ত শিক্ষকরা অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সুসংগঠিত আয়োজন এবং প্রাণবন্ত আলোচনার মধ্য দিয়ে সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজে’র একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীনবরণ

আসন্ন নির্বাচনে পুলিশকে ‘ঐতিহাসিক দায়িত্ব’ পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

রায়গঞ্জে ধানগড়া গোলচত্বরের যানজট নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা

নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশের ডাক বিএনপির

মরক্কোয় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ২৯৬ – ৭১বার্তা

বগুড়ায় ছাত্রদলের কমিটিতে পদ পেল জুলাই বিপ্লবের যোদ্ধারা 

কালিগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মেহেদী হাসানের শখের কুমড়ার গাছ কর্তন, থানায় মামলা

সিরাজগঞ্জে শালীসি বৈঠকে ভ্যান চালককে পিটিয়ে হত্যা

চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সাংবাদিক হত্যা ও গণমাধ্যম অফিসে হামলা অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন