২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:৫৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

এখনও ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত, যুক্তরাষ্ট্রের সব প্রস্তাব মানবে না ইরান

প্রতিবেদক
joysagor
মে ৯, ২০২৬ ৮:৪৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধ শুরুর আগের অবস্থার সঙ্গে তুলনা করলে, ইরান এখনো তার প্রায় ৭৫ শতাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সক্ষমতা এবং ৭০ শতাংশ ক্ষেপণাস্ত্র মজুত অক্ষত রাখতে পেরেছে| এমনকি মার্কিন নৌ অবরোধের মধ্যেও দেশটি আরও তিন থেকে চার মাস টিকে থাকার সামর্থ্য রাখে|
গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতিনির্ধারকদের কাছে দেওয়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) একটি গোপন বিশ্লেষণে এমন তথ্য দেওয়া হয়েছে| সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে|
প্রতিবেদনে বলা হয়, সিআইএর এই নথির বিষয়ে জানাশোনা থাকা চার ব্যক্তি এ তথ্য জানিয়েছেন|
ওয়াশিংটন পোস্ট বলছে, এই মূল্যায়ন প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত যুদ্ধ শেষ করার আশাবাদ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করা হচ্ছে|
এদিকে, যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ শান্তি প্রস্তাবের ব্যাপারে ইরানের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া আসতে পারে বলে ধারণা করছে ওয়াশিংটন| সাবেক মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, ইরান এই প্রস্তাবের কিছু অংশ গ্রহণ করলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ত সরাসরি প্রত্যাখ্যান করতে পারে| তবে প্রস্তাবটি শুরুতেই সরাসরি নাকচ না করায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও|
সাবেক মার্কিন জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট মার্ক কিমিট এক বিবৃতিতে জানান, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের প্রতিক্রিয়া পাওয়া যেতে পারে| কিমিট মনে করেন, ইরান হয়তো প্রস্তাবের অধিকাংশ পয়েন্ট প্রত্যাখ্যান করবে, তবে কিছু সুনির্দিষ্ট বিষয়ে তারা আলোচনায় বসতে আগ্রহী হতে পারে| এই আগ্রহকেই কূটনীতির টেবিলে আলোচনার পরবর্তী ধাপ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র|
তবে কিমিট একটি কড়া হুঁশিয়ারিও দিয়েছেন| তিনি স্পষ্ট করে বলেন, “ইরান যদি তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত না হয়, তবে বুঝে নিতে হবে তারা আসলে শান্তি চায় না|”
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইরানের সাথে খোলামেলা আলোচনার জন্য প্রস্তুত| কিন্তু তেহরান যদি তাদের পারমাণবিক সক্ষমতা নিয়ে কোনো সমঝোতায় আসতে অ¯^ীকৃতি জানায়, তবে এই অঞ্চলে পুনরায় বড় ধরনের সংঘাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে| বর্তমানে আন্তর্জাতিক মহল তাকিয়ে আছে তেহরানের আনুষ্ঠানিক জবাবের দিকে, যা মধ্যপ্রাচ্যের আগামী দিনের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে|

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে জনগণ: ঢাকায় জনসভায় জামায়াত আমির

শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রায় ৭১ হাজার কোরবানির পশু প্রস্তুত

ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু

সংসদ নির্বাচনের দিনই গণভোট

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে বেষ্ট পারফর্মেন্স অ্যাওয়ার্ড পেলে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে যুবদলের লড়াকু সৈনিকদের নিয়ে বিএনপি তা মোকাবিলা করবে -সিরাজগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাইদুর রহমান বাচ্চু

শাজাহানপুরে ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপির গণসংযোগ

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, অল্প সময়ে সিদ্ধান্ত- ৭১বার্তা