২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৫৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

দিনাজপুরের বোচাগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

প্রতিবেদক
joysagor
মে ২০, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৪০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে| এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়|
বুধবার (২০ মে) সকালে উপজেলার ১ ন¤^র নাফানগর ইউনিয়নের সেনিহারী গ্রামের দেশীয়া পাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়| অভিযানে নেতৃত্ব দেন বোচাগঞ্জ থানার এস আই শামীম আকতার সরকার| তার সঙ্গে পুলিশের একটি চৌকস টিম অংশ নেয়|
পুলিশ সূত্রে জানা যায়, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এর দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়| ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়|


আটক ব্যক্তি আব্দুল মমিন (৩৬)| তিনি উপজেলার বড় সুলতানপুর গ্রামের বাসিন্দা|পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে শার্টের পকেট থেকে ১৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়| উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য ৪২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ|এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি টিভিএস মেট্রো ১০০ সিসির মোটরসাইকেলও জব্দ করা হয়|

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার এক ব্যক্তির কাছ থেকে এসব মাদক সংগ্রহের কথা ¯^ীকার করেছেন| দীর্ঘদিন ধরে তিনি এলাকায় খুচরা ও পাইকারিভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে|

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মিজানুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে বোচাগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে| যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষায় কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না|
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোচাগঞ্জ থানা এ নিয়মিত মামলা দায়ের করা হয়েছে|

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জ চেম্বারে নব-নির্বাচিত প্রেসিডেন্ট বাচ্চু’কে জেলা তায়কোয়ানডো এসোসিয়েশন পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন

ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু

জগন্নাথপুর শান্তিগঞ্জ সুনামগঞ্জ ৩ আসনে ৮ দলীয় জোটের প্রার্থী শাহিনুর পাশা না ইয়াসিন খান

ফুলকপি চাষে ব্যস্ত এখন মিঠাপুকুর ও ফুলবাড়ির চাষিরা- ৭১বার্তা

ধামইরহাটে বিএনপির আনন্দ মিছিল

কাল ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির

বিডিআর হত্যাকাণ্ডে আওয়ামী লীগের প্রভাবশালীদের যোগসূত্র ছিল : জামায়াত আমির

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ

নিজ সন্তানকে হত্যা করে খেয়ে ফেলেন ওরা – ৭১বার্তা

১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের প্রস্তাব অনুমোদন