২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:০৩ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যাসায়ীদের উপর হামলা, ২৭ লাখ টাকা লুট, প্রশাসন নীরব

প্রতিবেদক
joysagor
ডিসেম্বর ১১, ২০২৫ ৪:০১ পূর্বাহ্ণ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁত কাপড় প্রসেস ব্যবসায়ীদের উপর হামলা চালিয়ে ডাকাতি করে নিলেন ২৭ লাখ টাকা। থানায় মামলা হলেও এখনো গ্রেফতার হয়নি কোন ডাকাত। উদ্ধার হয়নি ব্যবসায়ীর ডাকাতি হওয়া টাকা।

গত ৮ ডিসেম্বর সোমবার বিকেলে বেলকুচি উপজেলার মুকুন্দগাতী বাজারের পশ্চিমে তাঁত কাপড় প্রসেস মিলের এজেন্ট মজিদুল ইসলাম মোহন ভুইয়ার অফিস (গদি ঘরে) হামলা চালিয়ে ২৭ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায় ডাকাত দল।

এসময় মোহন ভুইয়া বাধা দিতে গেলে তাকে গুরুতর আহত করে। সেই সাথে আরো দুই ব্যবসায়ী মোশারফ মিয়া ও রবিন হোসেনকেও আহত করে ডাকাত দল।

ঘটনার বিবরনে মোহন ভুইয়া ছেলে একরামুল হক বলেন, আমার বাবার ব্যবসায়ীক উন্নতি লক্ষ্য করিয়া ডাকাতরা বিভিন্ন সময় ও তারিখে আমার বাবার নিকট অন্যায় ও অবৈধভাবে চাঁদা দাবী করিয়া আসিতেছিল। আমার বাবা চাঁদা দিতে অস্বীকার করিলে ডাকাত দল আমার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ, বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ কাপড় প্রসেস করিতে দিবে না বলিয়া হুমকী প্রদান করে।

এরই জের ধরে সোমবার বিকলে আমার বাবা প্রসেস মিলে অবস্থান কালে ডাকাতগণ উক্ত প্রসেস মিলে আসিয়া আমার বাবার উপর তাদের হাতে থাকে ধারালো দা, লোহার রড, কাঠের বাটাম, বাঁশের লাঠি সোটা ইত্যাদি দ্বারা হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে এবং ক্যাশে ও ব্যাগে থাকা ২৭ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এসময় পাশের ব্যবসায়ীরা বাধা দিতে আসলে তাদেরও আক্রমন করে ডাকাত দল। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাত দল দ্রুত পালিয়ে যায় পরে আমার বাবা সহ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে সিসি ক্যামেরা দেখে চেনা যায় বেলকুচির শীর্ষ সন্ত্রাসী হোসেন আলী সহ তার ডাকাত দলকে। পরে আমি বাদী হয়ে থানায় মামলা করলে এখনো পুলিশ কোন ডাকাতকে গ্রেফতার করতে পারেনি। সেই সাথে আমাদের ডাকাতি হওয়া কোন টাকাও উদ্ধার করতে পারেনি।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শিমুল তালুকদার বলেন, আমরা তিন জন রোগীকে আহত অবস্থায় পেয়েছি। তাদের সু চিকিৎসা হচ্ছে। আশা কারছি দ্রুত সুস্থ্য হয়ে উঠবে।

অতিরিক্ত পুলিশ সুপার (বেলকুচি সার্কেল) হুমায়ন কবির বলেন, বেলকুচি থানায় একটা অভিযোগ পেয়েছি। অভিযোগ পাওয়ার পর ঘটনার স্থল পুলিশ পরিদর্শন করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ্যে ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দেশজুড়ে কড়া নিরাপত্তা

ঈদ যাত্রায় গণপরিবহন চলবে নির্বিঘ্ন জ্বালানি আছে পর্যাপ্ত : সেতুমন্ত্রী

হামলাকারি আত্মগোপন, সদস্যপদ বাতিল, থানায় মামলা, রংপুরে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে স্বর্ণ কারিগড় – ৭১বার্তা

সরকার পতনের মধ্য দিয়ে রোডমার্চের সমাপ্তি ঘটবে, বললেন ফখরুল- ৭১বার্তা

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

*আইন শৃঙ্খলা রক্ষার্থে অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা করছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)

চিলাহাটিতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কার্পেট উপহার

ঝুঁকিপূর্ণ ঘিওর কুস্তা বন্দর ব্রিজ : প্রতিদিন পারাপার হচ্ছে হাজার হাজার মানুষ

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নওগাঁ-৫ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন 

মারা গেছে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী- ৭১বার্তা