২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:২২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ মার্শাল আর্টে জেলা চ্যাম্পিয়ন জগদল আদিবাসী স্কুল ও কলেজ

প্রতিবেদক
joysagor
মে ১০, ২০২৬ ৭:০৬ পূর্বাহ্ণ

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি:
৯ মে (শনিবার) সারা বাংলাদেশের ন্যায় নওগাঁ জেলায় অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ মার্শাল আর্ট ইভেন্টে| জগদল আদিবাসী স্কুল ও কলেজে ˆনপন্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে ধামইরহাট উপজেলা| প্রতিযোগিতায় অসামান্য ˆনপুণ্য প্রদর্শন করে আদিবাসী সম্প্রদায়ে ঐ ছাত্রছাত্রীরা গতকাল ধামইরহাটকে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব এনে দিয়েছে জগদল আদিবাসী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা|
গতকাল জেলা পর্যায়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ধামইরহাট উপজেলার প্রতিনিধি হিসেবে জগদল আদিবাসী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে| সুশৃঙ্খল কৌশল এবং শারীরিক সক্ষমতার পরিচয় দিয়ে তারা বিচারকদের মুগ্ধ করে এবং শীর্ষস্থান দখল করে সবাই কে চমকে দেন|
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জগদল আদিবাসী স্কুল ও কলেজের এই অদম্য একঝাঁক শিক্ষার্থী দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমেই আজকের এই কৃতিত্ব অর্জন করেছে| পিছিয়ে পড়া জনপদ থেকে উঠে আসা এই শিক্ষার্থীরা প্রমাণ করেছে যে, একাগ্রতা থাকলে যেকোনো বড় মঞ্চেই জয়লাভ সম্ভব|
এই অভাবনীয় সাফল্যে ধামইরহাট উপজেলার ক্রীড়াপ্রেমী মানুষ এবং সুধী মহলের মধ্যে আনন্দের জোয়ার বইছে| জগদল আদিবাসী স্কুল ও কলেজের এই কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন উপজেলার ক্রীড়া সংস্থা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা| এক প্রতিক্রিয়ায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান মো, ইলিয়াস আলম জানান, “আমাদের শিক্ষার্থীদের এই বিজয় পুরো উপজেলার জন্য গর্বের| তারা নওগাঁ জেলা পর্যায়ে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে| আমরা আশাবাদী তারা ভবিষ্যতে জাতীয় পর্যায়েও ধামইরহাটের নাম উজ্জ্বল করবে|”তাদের সাফল্য প্রতিষ্ঠান পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন রইল|
সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে এবং মার্শাল আর্টের মতো ডিসিপ্লিনারি স্পোর্টসে শিক্ষার্থীদের আরও দক্ষ করে তুলতে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন অত্র প্রতিষ্ঠান প্রধান ও ধামইরহাটের স্থানীয় ক্রীড়া সংগঠকরা|তাদের দাবী এমন দক্ষ ও আত্মরক্ষার খেলােয়াড গুলো যেন হারিয়ে না যায়| উপজেলার প্রতিনিধি হিসাবে ছাত্র ছাত্রীদের সবসময় দিকনির্দেশনা ও সার্বক্ষনিক পাশে রয়েছেন ধামইরহাট উপজেলার ক্রিয়া ব্যক্তিত্ব যুব উন্নয়ন অফিসার মো,কামরুজ্জামান সরদার|সকলকে জগদল আদিবাসী স্কুল ও কলেজে এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অধ্যক্ষ মো,ইলিয়াস আলম|

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

বহুল আলোচিত কামারখন্দে রেস্টুরেন্টে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

অভিনন্দন সম্বলিত বিলবোর্ড-ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

নির্বাচনে পৌনে ১৩ কোটি ভোটার, প্রার্থী ২ হাজার ৩৪ জন

সিরাজগঞ্জে সাংবাদিকদের বিদ্যুৎমন্ত্রী : যে পরিমাণ বকেয়া রেখে গেছে আমার জন্য অগ্নিপরীক্ষা

ফুলবাড়িতে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত – ৭১বার্তা

মানবাধিকার কমিশনকে আরও শক্তিশাল করতে নতুন অধ্যাদেশ অনুমোদন

চিলাহাটিতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কার্পেট উপহার

জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কমিটি ও কৃষক নিয়ে গণশুনানি

পীরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস পালন : “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যে আলোচনা সভা ও র‍্যালি

মধ্যপ্রাচ্যে আরও তীব্র হচ্ছে যুদ্ধ বিপর্যয়ের মুখে বৈশ্বিক অর্থনীতি ও মানবতা