২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:১০ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

নিজ দোকানে গলাকাটা অবস্থায় পড়েছিল ব্যবসায়ী আজিম

প্রতিবেদক
joysagor
মে ২০, ২০২৬ ৯:৩০ অপরাহ্ণ

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে নিজ দোকান থেকে আজিমুল ইসলাম আজিম (৪০) নামে এক ব্যবসায়ীকে গলা কাটা অবস্থা উদ্ধার করা হয়| মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে|
বুধবার (২০ মে) সকালে সিরাজগঞ্জ শহরের পৌর সুপার মার্কেটের মেসার্স শীতল ফ্যাশন নামে দোকানের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়| ব্যবসায়ী আজিম শহরের হোসেনপুর মহল্লার মোঃ রবিউল আলমের ছেলে|


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (২০ মে-২০২৬খ্রি.) সকালে আজিম তার দোকান খোলেন| তখন মার্কেটের অধিকাংশ দোকানই বন্ধ ছিল| সকাল সাড়ে ৮টার দিকে আজিমের দোকানের বন্ধ সাটারের নীচ দিয়ে রক্ত বের হয়ে আসছিল| এটা দেখে স্থানীয়রা সাটার খুলে দোকানে ঢুকে আজিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে| তার গলা কাটা ছিল| তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়| সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে|
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ী আজিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে| তার গলা কাটা রয়েছে| ঘটনাটি সম্পর্কে বিভিন্ন কথা শোনা যাচ্ছে| শোনা যাচ্ছে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে| বারা কেউ বলছেন ঋণের দায়ে তিনি আত্মহত্যার চেষ্টা করে থাকতে পারেন| বিষয়টি তদন্ত ছাড়া বলা যাচ্ছে না|

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য আটক 

রংপুরে ৬৭৮ পরিবার পাচ্ছে আশ্রয়ণের ঘর

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বগুড়ার গাবতলীর স্বেচ্ছাসেবক দলের দোয়া

মানুষের ভাগ্য পরিবর্তনে জন্য কাজ করতে রাজনৈতিক দলগুলোকে প্রধানমন্ত্রীর আহ্বান

নিজ সন্তানকে হত্যা করে খেয়ে ফেলেন ওরা – ৭১বার্তা

বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঢাকায় হঠাৎ বাসে আগুন – ৭১বার্তা

আজ জাতীয় শোক দিবস: প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানালেন বঙ্গবন্ধুর সমাধিতে- ৭১বার্তা

লিবিয়াতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত 

নয়াদিল্লি পৌঁছেছেন শেখ হাসিনা- ৭১বার্তা