২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১১:০৮ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বেলকুচিতে প্রশাসনের ব্যাতিক্রমি নিরাপত্তা ব্যবস্থা বাঁশকল পদ্ধতিতে কমছে চুরি ডাকাতি

প্রতিবেদক
joysagor
মে ২২, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় গরু চুরি ও ডাকাতি ঠেকাতে প্রশাসনের ব্যাতিক্রমি নিরাপত্তা ব্যবস্থা বাঁশকল পদ্ধতিতে কমছে চুরি-ডাকাতি|
বাঁশকল নিরাপত্তা পদ্ধতিতে প্রশাসনের সাথে গ্রাম পুলিশ ও স্থানীয় সচেতন মহল একযোগে কাজ করে যাচ্ছে এতে এলাকায় চুরি ডাকাতির কোন সুযোগই নেই বলে দেখা যাচ্ছে| উল্লেখ্য, প্রতিবছরই ঈদুল আযহা উপলক্ষে কুরবানির পশুর হাটের আগেই অনেক গরু চুরি ও ডাকাতির ঘটনা ঘটতো, দেখা গেছে একজন সাধারণ কৃষক সখ ও অতি আদরের সহিত কিছু টাকা উপার্জনের আশায় একটি গরু খুব যত্ন সহকারে লালন পালন করছে ঈদের সামনে বিক্রি করবে বলে, কিন্তু সেই গরু হটাৎ চুরি হয়ে গেছে, তখন ঐ পরিবারের কি অবস্থা দাড়ায়, ঈদ যদিও খুশির দিন কিন্তু সেই পরিবারের জন্য হয় বেদনাদায়ক| এজন্য প্রশাসনের এই নতুন উদ্যোগ ব্যাতিক্রমি নিরাপত্তা ব্যবস্থা বাঁশকল ডিউটি|


এ বিষয়ে বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর এর নিকট জানতে চাইলে তিনি জানান, প্রতিবছরই ঈদের সামনে চুরি ডাকাতি একটু বেশি হয়, এজন্য চুরি ডাকাতি ঠেকাতে রাত ৮ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ১১টি বাঁশকল পদ্ধতিতে প্রশাসনের পাশাপাশি গ্রাম পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে|
সমেশপুর বাসস্ট্যান্ড, কাজীপুরা, মাইঝাইল, আধাচাকি, মবুপুর ঘাট, দৌলতপুর পিরের মোড়, দৌলতপুর বাশঁতলা, ধুকুরিয়াবেড়া, দেলুয়া বাজার, সগুনা চৌরাস্তা, সেরনগর বাজার, এই মেইন সড়কের উপরে বাঁশ বেধে রাতভর ডিউটির ব্যবস্থা করা হয়েছে| এতে চুরি অনেকটাই কমে গেছে| আমরা প্রতিজ্ঞা করেছি যে এবছর বেলকুচিতে ঈদের সামনে একটা গরুও চুরি হতে দেবনা, এজন্য ঈদ পর্যন্ত আমরা এই বাঁশকল ডিউটি ধারাবাহিক চলমান রাখবো, এ পর্যন্ত কোন গরু চুরির ঘটনা ঘটে নি, আশা করছি এভাবে বাঁশকল ডিউটি চলমান থাকলে পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা থাকলে কোন গরু চুরির ঘটনা ঘটবেনা বলে আশা করছি|

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

ছেলে পরীক্ষার্থী কমে যাচ্ছে কেন- প্রশ্ন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেলা ২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলা-২০২৬ এর উদ্বোধন করেন। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: একুশে বইমেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

রোহিঙ্গা শিবির পরিদর্শনে ইইউ প্রতিনিধি দল

বগুড়ার গাবতলীতে মাদক ব্যবসায়ীর ছুড়িকাঘাতে সাপুড়ে নিহত:  আহত-৫, গ্রেপ্তার-৩

মধ্যপ্রাচ্যে যুদ্ধে জ্বলছে

ইসরায়েলের প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিলো হিজবুল্লাহ

সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা বাপ্পির নির্দেশে ওসমান হাদিকে হত্যা

মারা গেছে জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদী- ৭১বার্তা

সিরাজগঞ্জে জুলাই আন্দোলনের ছাত্রনেতা জুয়েলকে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

গান ও নৃত্যে আদিবাসীদের অধিকার আদায়ের দাবি – ৭১বার্তা