১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৮:৩১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বেলকুচিতে গ্লোবাল ক্লাইমেট এ্যাকশন ডে ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি

প্রতিবেদক
joysagor
নভেম্বর ১৫, ২০২৫ ৬:০০ পূর্বাহ্ণ

উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের অধীনে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চরাঞ্চলে ‘গ্লোবাল ক্লাইমেট এ্যাকশন ডে’ ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও এ্যাম্বাসী অফ সুইডেনের আর্থিক সহায়তায় ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এই প্রকল্প বাস্তবায়ন করছে। দিবসটির এ বছরের উপজীব্য বিষয় হলো “জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ন্যায্যতাভিত্তিক রুপান্তর”। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের চর কোনাবাড়ি ঘাট এলাকায় কিশোর-কিশোরী, নারী-পুরুষ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন, ব্যানার হাতে মানববন্ধন ও র‌্যালি করে।
এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর প্রকল্প সমন্বয়কারী মোছা: আক্তারি বেগম, প্রকল্প কর্মকর্তা শারমিন আকতার,
ফিল্ড ফেসিলেটর মোছা: রাজিয়া সুলতানা ও মোছা: আকলিমা খাতুন, সাংবাদিক উজ্জ্বল অধিকারী প্রমূখ।

অনুষ্ঠানে (সিআরইএ) প্রকল্পের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ক্লাইমেট একশন গ্রুপের সদস্য ও গ্রাম পর্যায়ের বিভিন্ন দলের সদস্য, নারী-পুরুষ, কিশোর-কিশোরীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

বক্তারা দিবসটি উদযাপনের লক্ষ্য, উদ্দেশ্য, তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, বাড়িঘর, কৃষি ফসল, গবাদি পশু, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে প্রতিনিয়ত প্রভাব পড়ছে। এখন ঘন ঘন ও অসময়ে বন্যা, বৃষ্টি ও খরা হচ্ছে। আগের মতো জমিতে ফসল হয় না। নদী ভাঙনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। অনেকে ফসলী জমি ও বাস্তুভিটা হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। দরিদ্র শ্রমজীবী মানুষগুলো জীবিকা হারিয়ে কর্মহীন হয়ে পড়েছে। আর এসব কারণে নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ বৃদ্ধি পাচ্ছে। শিশুরা শিক্ষা ও চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে মেয়ে শিশুরা।

বক্তারা এসব সমস্যা থেকে পরিত্রাণ ও সুস্থভাবে বেঁচে থাকার জন্য সম্ভাব্য উপায় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো দাবী জানান।

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

রায়গঞ্জে প্রয়াত সমাজসেবকের স্মরণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

বহুলীতে ঘরে সিকল লাগিয়ে খড়ের পালায় আগুন

বিশ্বনেতারা দিল্লিতে, আজ শুরু হচ্ছে জি-২০ শীর্ষ সম্মেলন- ৭১বার্তা

জাতির উদ্দেশে ভাষণে তারেক রহমান : রাষ্ট্রক্ষমতায় এলে বিএনপির মূলমন্ত্র থাকবে মহানবী (সা.)-এর আদর্শ ন্যায়পরায়ণতা

লিবিয়ার বন্যা ট্রাজেডি: হাজারের বেশি মৃত! নিখোঁজ ১০ হাজার, চলছে উদ্ধার কাজ – ৭১বার্তা

জগন্নাথপুর শান্তিগঞ্জ সুনামগঞ্জ ৩ আসনে ৮ দলীয় জোটের প্রার্থী শাহিনুর পাশা না ইয়াসিন খান

ঢাকায় হঠাৎ বাসে আগুন – ৭১বার্তা

ছেলে পরীক্ষার্থী কমে যাচ্ছে কেন- প্রশ্ন প্রধানমন্ত্রীর

বেলকুচিতে গ্লোবাল ক্লাইমেট এ্যাকশন ডে ২০২৫ উপলক্ষে মানববন্ধন ও র‌্যালি

সিন্ডিকেট ভাঙা না গেলে আলু আমদানি হবে, বললেন ভোক্তা অধিদপ্তরের ডিজি- ৭১বার্তা