২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৯:৪৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

সিরাজগঞ্জে ছোনগাছা ইউনিয়ন পরিষদের  উন্মুক্ত বাজেট সভা

প্রতিবেদক
joysagor
মে ২৪, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ৬নং ছোনগাছা পরিষদের২০২৬-২০২৭ খ্রি. অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (২৪মে-২০২৬খ্রি.) সকাল১১টায় অত্র ইউনিয়ন পরিষদে উক্ত উন্মুক্ত বাজেট সভার সভাপতিত্ব করেন, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ আমির হোসেন। সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, ইউপি সদস্য মোঃ আব্দুল মমিন, মোঃ আবু তাহের ঝন্টু ও শাহাদত হোসেন বাবু । ২০২৬-২৭ অর্থ বছরের সম্ভাব্য বাজেট ধরা হয় ৫’কোটি ৫৩’লক্ষ ৫২’হাজার ৪৯২টাকা ও ব্যয় ৫’কোটি ৫২’লক্ষ ২৫’হাজার ৮৮৬ টাকা। উদ্বৃত্ত ১’লক্ষ ২৬’হাজার ৬০৬ টাকা। প্যানেল চেয়ারম্যান মোঃ আমির হোসেন বলেন-স্বচ্ছতা জবাবদিহিতা. বার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন. চাহিদা নিরুপনে জন অংশ গ্রহন নিশ্চিতকরণ এ বাজেটের মুল @লক্ষ্য। জনগণের অগ্রাধিকার ভিত্তিতে সকল প্রকল্প বাস্তবায়নের কথা উল্লেখ করেন তিনি।


এসময় ছোনগাছা ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা স্বাস্থ্যের মান উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে মতামত ব্যক্ত করেন বিভিন্ন বক্তারা ।
বাজেট সভা উপস্থাপনায় ছিলেন প্রশাসনিক কর্মকর্তা সচিব মোঃ মেহেদী হাসান । মোঃ মেহেদী হাসান ২০২৬-২৭ খ্রি. অর্থ বছরের সম্ভাব্য আয়-ব্যয় তুলে ধরেন। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করতে ট্যাক্স আদায়ের লক্ষমাত্রা অর্জনে সকলের সহযোগিতা কামনা করেন। এ বাজেট সভা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ মহর আলী, মোঃ সেলিম রেজা, শহিদুল ইসলাম, ইউপি সদস্যা মোছাঃ জাহানারা খাতুন, মোছাঃ তুর্জাউন খাতুন ও মোছাঃ আরিফা খাতুন সহ অন্যান্য ইউপি সদস্য, ছোনগাছা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, কৃষক, শ্রমিক, ছাত্র প্রতিনিধি, এনজিও কর্মী, উদ্যোক্তা, স্থানীয় ধর্মীয়নেতা, সাংবাদিকসহ স্থানীয় সর্বস্তরের জনসাধারণের একাংশ, ইউনিয়ন পরিষদের কর্মচারী, গ্রামপুলিশগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

নির্বাচন নিয়ে কেউ ষড়যন্ত্র করলে যুবদলের লড়াকু সৈনিকদের নিয়ে বিএনপি তা মোকাবিলা করবে -সিরাজগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাইদুর রহমান বাচ্চু

চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে গোলাবারুদসহ অস্ত্র উদ্ধার

রংপুর বিভাগে শিল্পায়নের সম্ভাবনা ও সমস্যা শীর্ষক মত বিনিময় সভা – ৭১বার্তা

নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশের ডাক বিএনপির

মানবাধিকার কমিশনকে আরও শক্তিশাল করতে নতুন অধ্যাদেশ অনুমোদন

লিবিয়ায় বন্যা ট্রাজেডি: ৬ বাংলাদেশির মৃত্যু, অনেকে নিখোঁজ- ৭১বার্তা

ব্রাক্ষনিকুন্ডার শের আলী ক্লুলেস হত্যা মামলার আরও এক আসামি টাঙ্গাইল থেকে গ্রেপ্তার – ৭১বার্তা

নির্বাচনে পৌনে ১৩ কোটি ভোটার, প্রার্থী ২ হাজার ৩৪ জন

সিরাজগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর আগমন উপলক্ষে প্রস্তুতি

প্রধানমন্ত্রী ফিরলেন দেশে – ৭১বার্তা