২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:১২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

জামায়াতের কর্মসূচি পালন নিষিদ্ধ চেয়ে আবেদনের শুনানি আজ

প্রতিবেদক
joysagor
আগস্ট ১০, ২০২৩ ১:০৬ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা আরোপ ও আদালত অবমাননার অভিযোগে করা আবেদনের ওপর শুনানি হবে আজ বৃহস্পতিবার (১০ আগস্ট)।

 

এ দিন বিষয়টি শুনানির জন্য প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চে আবেদনটি শুনানির জন্য রয়েছে। যা আজকের কার্যতালিকার ৩৭ নম্বর আইটেমে রাখা হয়েছে।

এর আগে গত ৩ আগস্ট আজকের দিন নির্ধারণ করেন আদালত।

 

হাইকোর্টের রায়ে নিবন্ধন বাতিল হওয়ার পর রাজনৈতিক কর্মসূচি পালন করে নিবন্ধন দাবি করায় জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয় শুনানির জন্য গত ৩ আগস্ট দিন নির্ধারিত ছিল।

 

ওইদিন শুরুতেই বিষয়টি মেনশন করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার তানীয়া আমীর। আদালতে তিনি বলেন, মামলা কার্যতালিকার মধ্যেই ৪ আগস্ট জামায়াত সমাবেশ করলে আদালত অবমাননা হবে। এ সময় আপিল বিভাগ বলেন, আদালত অবমাননার আবেদন আনুন। পরে আদালত শুনানির এই দিন ধার্য করেন।

 

 

জামায়াতের রাজনৈতিক কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে এবং তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে গত ২৬ জুন আবেদন করেন মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, মো. হুমায়ুন কবির ও ইমদাদুল হক নামে তিন ব্যক্তি।

 

এদিকে দশকেরও বেশি সময় পর পুলিশের মৌখিক অনুমতি নিয়ে গত ১০ জুন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করে জামায়াত। সমাবেশে তারা নিজেদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি করে এবং দলের নেতাকর্মীদের মুক্তি চায়। আবার ৪ আগস্ট সমাবেশ করার অনুমতি চেয়েছিল জামায়াত।

 

রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নির্বাচন কমিশনের নিবন্ধন নেই। মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে দলটির শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর হয়েছে। এমনকি সংগঠন হিসেবেও জামায়াতকে এই অপরাধে অভিযুক্ত করা হয়ে থাকে।খবর- ঢাকা মেইল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

গণবিজ্ঞপ্তি- ৭১বার্তা

সদর হাসপাতালের লিফটের কাজ দীর্ঘ ৮ বছরেও শেষ হয়নি 

নওগাঁয় বাস মোটরসাইকেল সংঘর্ষে ঘটনা স্হলে দুই জনের মর্মান্তিক মৃত্যু 

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

রংপুরে ৩০টি উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী…. সুজিত রায় নন্দী

জাতির উদ্দেশে ভাষণে জামায়াতের আমির : জনগণের চাওয়ার আলোকে নিরাপত্তা-সুশাসন ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই

নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত : প্রধান উপদেষ্টা

প্রেম করে পালিয়ে বিয়ে, অতঃপর অপহরণ মামলায় কারাগারে নববিবাহিত বর

আনোয়ারায় আস্থার আলো ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল

আনোয়ারায় আস্থার আলো ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত