২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:১১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

পবিত্র শবেবরাত আজ

প্রতিবেদক
joysagor
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১১:১৯ পূর্বাহ্ণ

জয়সাগর নিউজ ডেস্ক:
আজ পবিত্র শবেবরাত। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ মুক্তি। আজ সেই মুক্তির রাত বা ‘লাইলাতুল বরাত’।
হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে তাঁর বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ্ তাআলা। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহ্ অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
পবিত্র শবেবরাতকে কেন্দ্র করে অনেকের বাড়িতে হালুয়া-রুটিসহ উপাদেয় খাবার তৈরি করা হয় এবং তা আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মাঝে বিতরণ করা হয়। সন্ধ্যার পর অনেকে কবরস্থানে যান এবং আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
পবিত্র শবেবরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আজ সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হাম্দ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পবিত্র শবেবরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবেবরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।
শাবান মাসের একটি মর্যাদাপূর্ণ রাতের নাম শবেবরাত। এই রাত নিঃসন্দেহে ফজিলতপূর্ণ। এ নিয়ে যেমন বাড়াবাড়ি করা উচিত নয়, তেমনিভাবে এই রাতের ফজিলতও অনস্বীকার্য। হযরত আবুবকর (রা:) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা:) বলেন, ‘শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ্ দুনিয়ার আসমানে অবতরণ করেন। সেই রাতে তিনি মুশরিক এবং অন্য ভাইয়ের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন।’
শবেবরাতে নবীজির আমল সম্পর্কে হাদিসে এসেছে, আয়েশা (রা:) বর্ণনা করেন ‘একবার রাসূলুল্লাহ (সা.) রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে, আমার ধারণা হলো- তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়লো। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে, আল্লাহ্র রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না- হে আল্লাহ্র রাসূল। আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল, আপনি মৃত্যুবরণ করেছেন কি না।
তখন নবী (সা.) জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ্ ও তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ (সা.) তখন ইরশাদ করলেন, ‘এটা হলো অর্ধ শাবানের রাত (শবেবরাত)। আল্লাহ্ তাআলা অর্ধ-শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমাপ্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহপ্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী

দেশজুড়ে কড়া নিরাপত্তা

সরকার রংপুরের উন্নয়নে আন্তরিক,  বললেন রংপুর ডিসি – ৭১বার্তা

হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে জুটি বাঁধেন কেন শাহরুখ? – ৭১বার্তা

সুযোগ পেলেই স্ব-মূর্তিতে আবির্ভূত হবে জামায়াত, বললে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী- ৭১বার্তা

সিন্ডিকেট ভাঙা না গেলে আলু আমদানি হবে, বললেন ভোক্তা অধিদপ্তরের ডিজি- ৭১বার্তা

কামারখন্দে মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

রায়গঞ্জের সোনাখাড়া ইউপিতে ডিডিএলজির পরিদর্শন

শাহজাদপুর ড্রেজার থেকে বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার 

আওয়ামী লীগ সরকারই ইসলাম ধর্মের ধারক,বাহক ও প্রচারক- ৭১বার্তা