২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

প্রধানমন্ত্রীর ছাদবাগানে কাঁচামরিচ-আনারস, নিজেই তুলেছেন ছবি – ৭১ বার্তা

প্রতিবেদক
joysagor
আগস্ট ১১, ২০২৩ ১০:৩৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনের ছাদবাগানে কাঁচামরিচ হয়েছে। সেখানে টবে কাঁচামরিচ গাছ লাগিয়েছিলেন তিনি। ফলন এসেছে কাঁচামরিচ গাছগুলোতে। আর সে ছবি নিজেই মুঠোফোনে তুলেছেন বঙ্গবন্ধুকন্যা।

বৃহস্পতিবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার নিজ ফেসবুক একাউন্টে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সরকারপ্রধানের ছাদবাগানে কাঁচামরিচের পাশাপাশি হয়েছে ধনেপাতা, করমচা ও আনারস।

হাসান জাহিদ তুষার জানান, করোনা মহামারি যখন শুরু হয়, তখন খাদ্য সংকট মোকাবিলায় দেশের প্রতিটি ইঞ্চি জমিকে চাষাবাদের আওতায় আনতে প্রত্যেককে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহ্বান জানিয়েই থেমে থাকেননি তিনি, নিজের বাসভবনে গড়ে তুলেছেন কৃষি খামার। গণভবনের প্রতিটি ইঞ্চি জমিতে ফসল ফলিয়েছেন।

উপ প্রেস সচিব আরও জানান, গণভবনে তিনি চাল, ডাল থেকে শুরু করে পেয়াজ, হলুদ, মরিচ, তেজপাতা-ধনেপাতাসহ বিভিন্ন ধরনের শাকসবজিও আবাদ করেছেন। শুধু গণভবনেই নয়, ফসল ফলিয়েছেন তিনি টুঙ্গিপাড়ার পৈত্রিক পতিত জমিতে। সবাইকে উৎসাহ দিতে সৃষ্টি করেছেন দৃষ্টান্ত। খবর- ঢাকা মেইল।

 

 

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করলেন তারেক রহমান

সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে  বিপাকে কৃষক

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন সাইফুল ইসলাম

প্রেম করে পালিয়ে বিয়ে, অতঃপর অপহরণ মামলায় কারাগারে নববিবাহিত বর

নওগাঁয় বেগম খালেদা জিয়া’র আত্মার শান্তি কামনায় প্রার্থনা

রংপুর মেট্রোপলিটন পুলিশের ফ্রি মেডিকেল ক্যাম্প- ৭১বার্তা

বগুড়া ধুনটের নাংলু গ্রামের বাঙ্গালী নদী ও বালুয়া খালে ফসলি জমি বিলীন হয়ে যাচ্ছে 

ফুলবাড়ীতে  নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

গ্রাহকের সাড়ে ৩ কোটি টাকা নিয়ে উধাও এনজিও – ৭১বার্তা

শিশু বলাৎকারের অভিযোগে ইমাম আটক – ৭১বার্তা