১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৪১ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

স্কুল ব্যাগে ১৫ কেজি গাঁজা- ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
আগস্ট ২০, ২০২৩ ১০:৪৮ পূর্বাহ্ণ

ঢাকাগামী হানিফ পরিবহন তল্লাশি করে ১৫ কেজি গাঁজাসহ বাসের ড্রাইভারসহ দুইজনকে গ্রেফতার করেছে রংপুর জেলার কাউনিয়া পুলিশ। 

শনিবার (১৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।

গ্রেফতাররা হলেন নোয়াখালীর সোনাইমুড়ী থানার নাটেশ্বর বাংটি হাজিপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে তাজুল ইসলাম ও কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার নিলুর খামার এলাকার মৃত শাহাজাহান আলীর ছেলে শহিদুল ইসলাম।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে কাউনিয়া থানার নিজপাড়া এলাকায় সরকার গ্লাস অ্যান্ড থাই এ্যালুমিনিয়ার দোকানের সামনে রংপুর-কুড়িগ্রামগামী মহাসড়কের ওপর ১টার সময় ঢাকাগামী হানিফ পরিবহনে (বাস) তল্লাশি চালায় পুলিশ।

এসময় বাসের ড্রাইভারের পাশে থাকা দুইটি স্কুল ব্যাগের ভিতর থেকে পলিথিন ও প্লাস্টিকের দুইটি প্যাকেট থেকে ১৫ কেজি গাঁজা জব্দ করা হয়। সেই সঙ্গে ২টি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স ১টি, হানিফ এন্টার প্রাইজের পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম ৭১ বার্তাকে জানান, এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার ২জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সম্পাদনা – মোস্তাফিজার বাবলু।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ধর্ষণ রোধে সব মন্ত্রণালয়-সংস্থাকে সমন্বিত অ্যাকশনে যাওয়ার নির্দেশ

ভূমিধস বিজয় নিয়ে সরকার গঠন করলেন তারেক রহমান

ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানাল বাংলাদেশ

নীলফামারী-১ আসনে প্রকৌশলী তুহিনকে মনোনয়নের দাবিতে মিছিল ও প্রতিবাদ সমাবেশ

বাক্যবাণে উত্তপ্ত রাজনীতি, পাল্টেছে সুর – ৭১বার্তা

জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণের কমিটি ও কৃষক নিয়ে গণশুনানি

বগুড়ার গাবতলীতে অসহায় বৃদ্ধাকে হুইল চেয়ার প্রদান করলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহব্বত আলী

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে মত বিনিময়

সিরাজগঞ্জে ৬টি ইটভাটার মালিককে ১১লাখ টাকা জরিমানা

নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা তা করব : বিএনপিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস