১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:১৯ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

রংপুরে মৃত্যুর মিছিলে ২ নারীসহ ৫ জন- ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
আগস্ট ২৩, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ

বুধবার  সকালে রংপুরের বদরগঞ্জ উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর খুনিয়াপাড়া থেকে মশকুর রহমান (১৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, ওই যুবক দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। একই দিন দামোদরপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শাহিনুর বেগম (৪৮) নামের এক গৃহবধূ। সকালে নিজ বাড়ির গোয়ালঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে, উপজেলার রামনাথপুর ইউনিয়নের সরদারপাড়ায় নূরজাহান (৩৫) নামের আরেক এক গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, পৃথক তিনটি ঘটনায় এক যুবকসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের তালুক উপাশু গ্রামের আরেক যুবকের আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে।
ওই যুবকের নাম আশিক মিয়া (১৮)। তার বাবা নছিমুদ্দিনের মৃত্যুর সংবাদ শুনে নিজে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে আশিকের পরিবার। এছাড়া কাউনিয়া উপজেলায় সুমাইয়া আকতার সোমা (১৭) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হারাগাছ পৌর এলাকার প্রামানিকপাড়া ভেল্লুটারী গ্রামে নিজ বাড়ির ঘর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। সুমাইয়া আকতার সোমা ওই গ্রামের টুটুল মিয়ার মেয়ে এবং ধুমেরকুটি হায়দারীয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

অগ্নিসন্ত্রাসীরা আবারও ষড়যন্ত্রের জন্যে এক হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী- ৭১বার্তা

ইরানের ধাওয়া খেয়ে হরমুজ প্রণালী ছেড়ে পালাল মার্কিন যুদ্ধজাহাজ

রায়গঞ্জে ধানগড়া গোলচত্বরের যানজট নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা

মসজিদ সংস্কারের অভাবে খোলা আকাশের নিচে নামাজ পড়ছেন মুসল্লিরা

আগামী মসসের মধ্যে কেন্দ্রীয় জামে মসজিদ মডেল মাদ্রাসার বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হবে ইনশাআল্লাহ -ইকবাল হাসান মাহমুদ টুকু

আওয়ামী লীগ সরকারই ইসলাম ধর্মের ধারক,বাহক ও প্রচারক- ৭১বার্তা

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালের লড়াই, নয়মাইলের দাপুটে জয়

বঙ্গবন্ধুর ৭ খুনির ফাঁসির রায় কার্যকর চাই, বললেন রসিক কাউন্সিলর রফিকুল আলম-৭১ বার্তা

কালাইয়ে ব্যাপক আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

সাঈদীর জন্য দোয়া:  চাকরি হারালেন মসজিদের খতিব- ৭১বার্তা