১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩০ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

বদরগঞ্জে মোটর মেকানিক ইকবালের  নির্মিত উড়োজাহাজ- ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
আগস্ট ২৮, ২০২৩ ৪:০৫ অপরাহ্ণ

ইকবাল হোসেন। বয়স ৩৮। বাবা মৃত আব্দুল হক কালু মিয়া। বাড়ি পৌর শহরের বালুয়াভাটা মহল্লায়। নয় ভাই-বোনের সংসারে ছোট্ট ইকবাল ১২-১৩ বছর বয়সেই অভাবের তাঁড়নায় সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে কাজ নেন মটরসাইকেল গ্যারেজে।
সেদিন থেকে আর পিছনে ফিরে তাঁকাননি ইকবাল হোসেন। গড়ে তুলেছেন ইকবাল গ্যারেজ নামে একটি ওয়ার্কশপ। এখানে নিয়মিত ৭-৮জন যুবক কাজ করছেন। গত এক যুগ আগে থেকে তার স্বপ্ন একটি উড়োজাহাজ নির্মান করবেন। গত ছয় বছর পূর্বে একটি উড়াজাহাজ নির্মানও করেছিলেন। কিন্তু লোক মূখে বিভিন্ন ভয়-ভীতি পেয়ে সেটি চালিয়ে দেখবার আশা হাঁরিয়ে ফেলেন। বর্তমানে তার তৈরিকৃত জাহাজটি গত একবছর ধরে প্রস্তুত করেছেন।
তিনি এবারে তার বানানো উড়োজাহাজ উড়াতে চান। তিনি স্বপ্ন দেখেন যানজটের বিভীষিকাময় অবস্থা থেকে দেশের মানুষকে স্বস্তি দিতে। তিনি দাবি করেন দেশের অভ্যন্তরীন বিভিন্ন শহরে ছয়জন যাত্রি নিয়ে তার তৈরিকৃত উড়োজাহাজ এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটবেন। বদরগঞ্জ থেকে ঢাকা যেতে যেখানে ৮-১০ ঘন্টা সময় লাগে, সেখানে তার উড়োজাহাজে ১ থেকে দেড় ঘন্টায় স্বল্প খরচে পৌছানো সম্ভব।
উড়োজাহাজ নির্মানকারী ইকবাল হোসেন জানান, ২ লাখ ২০ হাজার টাকা ব্যায়ে নির্মিত তার ১২ ফুটের উড়োজাহাজটি উড়তে সক্ষম। নিজের যোগ্যতা ও দক্ষতা তিনি দেশবাসিকে জানাতে চান। তাই তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার বরাবর দরখাস্ত করেছেন।
বদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার আবু সাঈদ বলেন, ইকবাল হোসেন নামে এক ব্যক্তির উড়োজাহাজ নির্মানের খবর শুনেছি। তিনি তার নির্মিত উড়োজাহাজ পরিক্ষামূলক উড়াতে চেয়ে দরখাস্ত করেছেন। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে আলোচনা করছি। সম্পাদনা- মোস্তাফিজার বাবলু।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর পদক্ষেপে অপহরণের এক ঘণ্টার মধ্যে স্কুলছাত্র উদ্ধার

সরকার রংপুরের উন্নয়নে আন্তরিক,  বললেন রংপুর ডিসি – ৭১বার্তা

বগুড়ায় ডিবির মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদলের নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে জনতার দলের ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা : সভাপতি সোহেল ও সম্পাদক ইশান

সাংবাদিকদের সঙ্গে নওগাঁ -১ আসন জামায়াত মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা 

পত্নীতলায় সাংবাদিকদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

গাছের ডাল মাথায় পড়ে রংপুরে মা- মেয়ের মৃত্যু- ৭১বার্তা

ভেনেজুয়েলায় মার্কিন সেনাবাহিনীর হামলা প্রেসিডেন্ট মাদুরোকে সস্ত্রীক আটক

হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে জুটি বাঁধেন কেন শাহরুখ? – ৭১বার্তা