২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:২২ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

চিত্রনায়িকা ববিতাকে ‘আজ ভালোবাসা জানানোর দিন’

প্রতিবেদক
joysagor
জুলাই ৩০, ২০২৩ ৪:১৮ অপরাহ্ণ

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গন হাতেগোনা যে কয়েকজন নায়িকার হাত ধরে বিকশিত হয়েছে, ববিতা তাদের মধ্যে প্রাতঃস্মরণীয়। তিনি এদেশের একমাত্র নায়িকা, যাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা বলা হয়।

ঢাকাই সিনেমার একসময়ের সাড়া জাগানো চিত্রনায়িকা ববিতার রয়েছে অনেক অর্জন। কয়েক দশকের অভিনয় ক্যারিয়ারে তিনি দেশ-বিদেশে অনেক পুরস্কার-সম্মাননা পেয়েছেন।

উপমহাদেশের খ্যাতিমান চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় একটি বিশেষ চরিত্রে রূপদান করেছিলেন ববিতা। এ সিনেমা মুক্তির পর থেকেই ববিতার নামের সঙ্গে তকমাটি স্থান পায়।
দেশীয় চলচ্চিত্রের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতার আজ (৩০ জুলাই) জন্মদিন। সবার প্রিয় এ নায়িকার জন্মদিনে তার অসংখ্য ভক্ত-অনুরাগীরা জন্মদিনের প্রথম প্রহর থেকে শুভেচ্ছা জানাচ্ছেন। ভালোবাসা জানাচ্ছেন।সবাই তাদের পছন্দের এ নায়িকাকে ভালোবাসা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় নায়িকার ছবি পোস্ট করছেন। সেই সঙ্গে ভালোবাসা মিশ্রিত বিভিন্ন বাক্যে ভালোবাসাময় শুভেচ্ছা জানাচ্ছেন। চিত্রনায়িকা ববিতার জন্মদিনে সবার এমন ভালোবাসার প্রকাশ দেখে মনে হচ্ছে আজ যেন প্রিয় নায়িকাকে ভালোবাসা জানানোর দিন।নতুন প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মোমিন বিশ্বাস তার ফেসবুকে চিত্রনায়িকা ববিতাকে ভালোবাসা জানিয়ে লেখেন, ছোটবেলার অসম্ভব ‘ভালো লাগা’ বিষয়টি হালের আধুনিকতম শব্দ ‘ক্রাশ’ সেই অর্থে তিনিই আমার চলচ্চিত্রের প্রথম ক্রাশ! শুভ জন্মদিন প্রিয় অভিনেত্রী। নিরন্তর শুভেচ্ছা ও দোয়া।

তিনিই বাংলাদেশের একমাত্র তারকা যাকে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা বলা হয়। বিখ্যাত ভারতীয় পরিচালক সত্যজিত রায়ের অশনি সংকেত সিনেমাটি করার পর থেকেই তার সঙ্গে এই তকমাটি জুটে যায়।

সবারপ্রিয় এ নায়িকার পুরো নাম ‘ফরিদা আক্তার পপি’ চলচ্চিত্রে তিনি ‘ববিতা’ নামে পরিচিত হয়েছেন। চলচ্চিত্রে অসামান্য অভিনয় নৈপুণ্যতা প্রদর্শনের জন্য তিনি ৮ বারেরও বেশি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’লাভ করেন।এছাড়াও তিনি দেশি-বিদেশি অসংখ্য পুরস্কারে ভূষিত হন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপারহিট সিনেমা। কিছু সিনেমা তিনি প্রযোজনাও করেছেন।

কিংবদন্তি এ নায়িকার জন্মদিনে সবাই প্রার্থনা করছেন তিনি যেন সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করেন। সবার এ প্রার্থনায় তিনি নিশ্চই পরমায়ু লাভ করেন।খবর- জাগোনিউজ।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

রায়গঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা 

গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ-তে সিল দিন: প্রধান উপদেষ্টা

নাটোরে বেকারত্বের অন্ধকার কাটিয়ে উঠছে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস জালিয়াতির অভিযোগে ১৮ জন গ্রেফতার

লিবিয়াতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালিত 

১৯ বছর পর বাবার কবরের পাশে তারেক রহমান

নয়াপল্টনে প্রতিবাদ সমাবেশের ডাক বিএনপির

গাছের ডাল মাথায় পড়ে রংপুরে মা- মেয়ের মৃত্যু- ৭১বার্তা

ব্যর্থ হয়ে ‘মুখ রক্ষার’ পথ খুঁজছেন ট্রাম্প : তেহরানভিত্তিক বিশ্লেষক

মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে মত বিনিময়