১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:১৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

রংপুরে ১০ টাকায় বাজার- ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
সেপ্টেম্বর ২, ২০২৩ ৭:৪৬ অপরাহ্ণ

শনিবার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী নগরীর পানসি কমিউনিটি সেন্টারে ভিন্নধর্মী এ বাজারের আয়োজন করেন। এ বাজার থেকে নাম মাত্র মূল্যে চাল, ডাল, তেল, আটা, লবন, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য হতদরিদ্র মানুষদের মাঝে বিতরণ করা হয়।

 

বাজারের উদ্বোধনী দিনে প্রায় ২৫০টি পরিবার এই সুবিধা পেয়েছে। বাজারটি থেকে এক টাকায় এক কেজি চাল, দুই টাকায় এক কেজি ডাল, চার টাকার এক লিটার তেল, এক টাকায় এক কেজি আলু বা এক হালা ডিম, পাঁচ টাকায় একটি ব্রয়লার মুরগি বা মাছ কেনার সুবিধা পেয়েছে দরিদ্র পরিবারগুলো। সর্বোচ্চ ১০ টাকার পণ্য কেনার সুযোগ পেয়েছে প্রতিটি পরিবার। যার বাজার মূল্য ৬০০ থেকে ৭০০ টাকা।

 

গরিবের সুপারসপের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ, প্রজক্ট ম্যানেজার আবু হাসনাত, রংপুর-কুড়িগ্রাম শাখা প্রদান  আসিফ ছাড়াও কর্মকর্তা-কর্মচারী ও সেচ্ছাসেবকগণ।

 

এ সময় বিদ্যানন্দ প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, মূলত দরিদ্র মানুষকে পণ্য বাছাই করার স্বাধীনতা দেওয়ার জন্যই এই বাজারের আয়োজন। বিদ্যানন্দ দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক ভাবে এই আয়োজন করে চলেছে। বিত্তবানদের সহযোগীতা পেলে এই আয়োজন আরও বাড়ানোর কথা জানান সংশ্লিষ্টরা।

 

অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশনের এটি একটি প্রশংসনীয় মানবিক কাজ। বিভিন্ন দুর্যোগে তারা মানুষের পাশে দাঁড়ায়। রংপুরে সুবিধাবঞ্চিত ও দরিদ্র মানুষদের জন্য এ আযয়োজন সত্যিই প্রশংসনীয়। এ সময় বিত্তবানদের এ কাজে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

শিক্ষকরা অনুমতি ছাড়া অন্য পেশায় যুক্ত হতে পারবেন না: শিক্ষামন্ত্রী

গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থী- ৭১বার্তা

কালাইয়ে ব্যাপক আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

অপরাধীদের কোনো ধরনের রাজনৈতিক পরিচয় বা আশ্রয়-প্রশ্রয় পাওয়ার সুযোগ থাকবে না : আইন মন্ত্রী

নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস জালিয়াতির অভিযোগে ১৮ জন গ্রেফতার

আমিন জুট মিলে বহাল দুর্নীতির সিন্ডিকেট রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বাড়ছে জনচাপ

‘ষড়যন্ত্রের সাথে জিয়া ওতপ্রোতভাবে জড়িত’- ৭১বার্তা

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

সমাজ সংস্কারক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর জন্ম দিন আজ

পরাজয় মেনে নিয়ে বিএনপির প্রার্থী নাছির চৌধুরীকে শুভেচ্ছা শিশির মনিরের