১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ১০:৩৪ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

আমিন জুট মিলে বহাল দুর্নীতির সিন্ডিকেট রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় বাড়ছে জনচাপ

প্রতিবেদক
joysagor
মে ১৪, ২০২৬ ৪:৫১ পূর্বাহ্ণ

* তদন্তের আড়ালে ‘আইওয়াশ’ আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) এর অধীন আমিন জুট মিলস লিমিটেডে শতকোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ বেদখল ও সংঘবদ্ধ দুর্নীতির অভিযোগে গঠিত ৩ সদস্যের তদন্ত কমিটি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে| ˆদনিক জয়সাগর পত্রিকায় গত ৩ মে ২০২৬ তারিখে প্রকাশিত “আমিন জুট মিলে শত কোটি টাকার জমি হরিলুট” শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদনের পর বিজেএমসি কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করলেও অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা কর্মকর্তাদের স্বপদে বহাল রাখায় পুরো তদন্ত প্রক্রিয়া ঘিরে জনমনে গভীর সংশয় সৃষ্টি হয়েছে|
মিল সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, তদন্ত চলমান থাকলেও অভিযুক্ত সিন্ডিকেট এখনো প্রশাসনিক নিয়ন্ত্রণ ধরে রেখেছে| ফলে গুরুত্বপূর্ণ নথিপত্র গোপন, সাক্ষীদের প্রভাবিত করা এবং অতীতের অনিয়ম আড়াল করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে| সংশ্লিষ্টদের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে রাষ্ট্রীয় এই সম্পদ পুনরুদ্ধার আরও কঠিন হয়ে পড়বে|
প্রভাবের বলয়: স্বপদে বহাল থাকলে নিরপেক্ষতা অসম্ভব অভিযোগ উঠেছে, তদন্ত চলাকালীন মূল হোতা এএইচএম কামরুল হাসানকে স্বপদে বহাল রাখা তদন্তের ¯^চ্ছতাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল| দীর্ঘ সাত বছর একই পদে আসীন থেকে তিনি যে ‘অপ্রতিরোধ্য ক্ষমতার বলয়’ ˆতরি করেছেন, তার অধীনে থেকে কোনো কর্মকর্তা বা শ্রমিকের পক্ষে সত্য সাক্ষ্য দেওয়া কার্যত অসম্ভব|


অনুসন্ধানে উঠে এসেছে, ১৯৫৭ সালের দলিলমূলে ক্রয়কৃত এবং পরবর্তীতে রেকর্ডভুক্ত বিপুল পরিমাণ জমির মধ্যে প্রায় ১৩ দশমিক ৯৪ একর টিলা শ্রেণির জমি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে বেদখলে চলে যায়| স্থানীয়দের দাবি, একসময় যেখানে নিরাপত্তা প্রহরীদের কঠোর নজরদারি ছিল, বর্তমানে সেখানে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ বসতি ও স্থাপনা| অভিযোগ রয়েছে, একটি প্রভাবশালী চক্র অবৈধ দখলদারদের সঙ্গে সমন্বয় করে কোটি কোটি টাকার বিনিময়ে এসব দখলকে স্থায়ী রূপ দিয়েছে|
শুধু টিলা এলাকাই নয়, লোহারপুল, আলীনগর, টিউবওয়েল মাঠ, হিল বাংলোর পেছনের অংশ, উত্তর গেইট সংলগ্ন এলাকা, বাঁশের দোকান ও গ্যারেজ এলাকাসহ মিলের আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা বর্তমানে বেদখল অবস্থায় রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে|
এদিকে অভিযোগের তীর যাদের দিকে, তাদের বিরুদ্ধে নানা অনিয়মের তথ্য ক্রমেই সামনে আসছে| প্রকল্প প্রধান এএইচএম কামরুল হাসানের বিরুদ্ধে প্রশাসনিক প্রভাব খাটিয়ে নথি গোপন, দখলদারদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া এবং তদন্তকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে| একই সঙ্গে বিভাগীয় ও নিরাপত্তা সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও অবৈধ দখলকে পরোক্ষভাবে ˆবধতা দেওয়ার অভিযোগ উঠেছে|
সংশ্লিষ্ট মহলের মতে, অভিযুক্তদের দায়িত্বে বহাল রেখে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়| দীর্ঘদিন একই পদে থাকার কারণে গড়ে ওঠা প্রভাববলয়ের ফলে কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই মুখ খুলতে সাহস পাচ্ছেন না| এমনকি অতীতে স্ক্র?্যাপ মালামাল লোপাটের অভিযোগে হওয়া তদন্তও রহস্যজনকভাবে চাপা পড়ে যায় বলে অভিযোগ রয়েছে|
বর্তমান পরিস্থিতিতে সচেতন মহল একটি উচ্চক্ষমতাসম্পন্ন ও নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি গঠনের দাবি জানিয়েছে| তাদের মতে, জেলা প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তা, ভূমি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং বিজেএমসি’র জ্যেষ্ঠ পর্যায়ের নির্ভীক কর্মকর্তাদের সমš^য়ে তদন্ত কমিটি পুনর্গঠন না করলে প্রকৃত সত্য উদঘাটন সম্ভব হবে না|
এদিকে স্থানীয়দের প্রশ্ন— বিজেএমসি চেয়ারম্যান ঘোষিত “জিরো টলারেন্স” নীতি বাস্তবে কতটা কার্যকর হবে? নাকি অতীতের মতো এই ঘটনাও তদন্তের আড়ালে ধামাচাপা পড়ে যাবে? এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র| রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ না নিলে জনমনে ক্ষোভ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা|
বিজেএমসির অন্দরমহলে ঘাপটি মেরে থাকা প্রভাবশালী ‘রাঘব বোয়াল’রা নিয়মিত মাসোহারা ও অনৈতিক সুবিধার বিনিময়ে সরকারি বদলি নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের বছরের পর বছর একই স্থানে বহাল রাখছে বলে অভিযোগ রয়েছে| যখনই কোনো অনিয়মের অভিযোগ ওঠে, তখন নিরপেক্ষ তদন্তের পরিবর্তে অভিযুক্তদের পূর্বতন সহকর্মী বা অনুগত ব্যক্তিদের দিয়ে ‘পকেট কমিটি’ গঠন করে তদন্তের নামে প্রহসন চালানো হয়|

অভিযোগ উঠেছে, এই সুসংগঠিত সিন্ডিকেটের আশ্রয়-প্রশ্রয়ে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে এবং সৎ কর্মকর্তারা কোণঠাসা হয়ে পড়ছেন|
ফলে পুরো সংস্থাটি ধীরে ধীরে দুর্নীতিবাজ চক্রের নিরাপদ চারণভূমিতে পরিণত হচ্ছে| সংশ্লিষ্টদের মতে, তদন্তের নামে ‘আইওয়াশ’ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে কার্যত পঙ্গু করে দেওয়া এই অশুভ চক্রের স্বরূপ উন্মোচন এখন সময়ের দাবি|

 

 

সর্বশেষ - অর্থ ও বাণিজ্য

আপনার জন্য নির্বাচিত

রংপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশ অনুষ্ঠিত- ৭১বার্তা

বিরামপুরে হাদির সুস্থ্যতা কামনায় দোয়া

প্রতিরোধ যোদ্ধাদের হামলায় মিয়ানমারে ৫০ জান্তা সেনা নিহত- ৭১বার্তা

কালাইয়ে বাল্যবিবাহ যৌতুক প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা

সিরাজগঞ্জে চেম্বার নির্বাচনে জামাতের ব্যাপক ভরাডুবি তিনগুণ ভোটে সাইদুর রহমান বাচ্চু নির্বাচিত হওয়ায় ফুলে ফুলে সিক্ত হলেন-সেই ফুলগুলো উৎসর্গ করলেন শহিদ মিনারে

পীরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস পালন : “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” প্রতিপাদ্যে আলোচনা সভা ও র‍্যালি

রংপুরে ১০ টাকায় বাজার- ৭১বার্তা

নওগাঁয় বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল

আগামী ১৬ মার্চ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ সংসদের যাত্রা শুরু