২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় সকাল ৬:৩৫ মিনিট
  1. অর্থ ও বাণিজ্য
  2. আন্তর্জাতিক
  3. খুলনা
  4. খেলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. শিক্ষাজ্ঞন
  12. শিল্প ও সাহিত্য
  13. সারাদেশ

ভারতের রাষ্ট্রপতির নৈশভোজে থাকবেন হাসিনা ও মমতা – ৭১বার্তা

প্রতিবেদক
joysagor
সেপ্টেম্বর ৮, ২০২৩ ৪:৪০ অপরাহ্ণ

রোববার জি ২০ অংশ গ্রহণকারী নেতাদের সম্মানে এই নৈশভোজ দিচ্ছেন রাষ্ট্রপতি। সেখানে বিদেশি অতিথিদের পাশাপাশি সব কেন্দ্রীয় মন্ত্রী, সচিব ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা থাকবেন। সূত্র: ডয়েচে ভেলে অনলাইন।

সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত থাকবেন। থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ফলে নৈশভোজে শেখ হাসিনা ও মমতার দেখা ও কথা হতে পারে।

শেষ হাসিনা শুক্রবারই ভারতে এসেছেন। এদিনই তার সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক হচ্ছে। সেখানে তিস্তা প্রসঙ্গও উঠতে পারে। আর তিস্তা চুক্তি আটকে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণেই। সেই পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা ও মমতার দেখা ও কথা হওয়ার আলাদা গুরুত্ব আছে।

মমতা ছাড়াও নীতীশ কুমার, হেমন্ত সোরেন, স্ট্যালিন, কেজরিওয়াল, ভগবন্ত মান নৈশভোজে থাকবেন। তবে কোনো রাজনৈতিক দলের নেতাকে আমন্ত্রণ জানানো হয়নি। তাই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও আমন্ত্রণ পাননি। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও দেবগৌড়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্পাদনায়- শেখ মোস্তারি জান্নাত। খবর – আমাদের সময় ডটকম।

সর্বশেষ - শিক্ষাজ্ঞন

আপনার জন্য নির্বাচিত

সিরাজগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দরিদ্র অসহায় শীতার্ত মানুষদের কম্বল বিতরণ

প্রতীক তালিকায় শাপলা কলি, শাপলাই চায় এনসিপি

আগামী ১৬ মার্চ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি কতৃক বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় সজীব ওয়াজেদ জয়ের ৫ বছরের কারাদণ্ড

চাটমোহরে খ্রিস্টীয় পল্লীতে বড়দিন উদযাপন

সিরাজগঞ্জে সাংবাদিকদের বিদ্যুৎমন্ত্রী : যে পরিমাণ বকেয়া রেখে গেছে আমার জন্য অগ্নিপরীক্ষা

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিম রেজা

চিলাহাটিতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কার্পেট উপহার

‘ষড়যন্ত্রের সাথে জিয়া ওতপ্রোতভাবে জড়িত’- ৭১বার্তা